...
...
Next Story

TRP টপার তারে ধরি ধরি মনে করি! পরিণীতা-জোয়ার ভাঁটা-পরশুরাম কোন পজিশনে?

চোখ রাখা যাক টিআরপি-র তালিকায়। সমস্ত চ্যানেলের নিরিখে চলতি সপ্তাহের সেরা ৫-এর ফলাফল দেখে নিন এক নজরে।

Published on: Jun 25, 2026, 13:29:07 IST
Advertisement

এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। আর প্রথম স্থান যৌথভাবে নিজের দখলে রাখল জি বাংলার পরিণীতা ও তারে ধরি ধরি মনে করি ধারাবাহিক। রেটিং এল ৫.৩।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা।

দ্বিতীয় স্থানে এন্ত্রি স্টার জলসার। পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি যৌথভাবে পেয়েছে ৫.১ রেটিং। তৃতীয় স্থান দখল করেছে জোয়ার ভাঁটা। এমনিতেই এই মেগার দুই নায়িকা আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাস বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, ধারাবাহিকের নায়ক-নায়িকা অর্থাৎ আরত্রিকা মাইতি ও অভিষেক বীর শর্মার প্রেমের গুঞ্জনও বেশ ভালো টিআরপি টানছে। চলতি সপ্তাহে রেটিং এসেছে ৫.০।

চতুর্থস্থান দখল করল অন্নপূর্ণার লক্ষ্মীরা। যা শুরু হয়েছে ১ জুন থেকে। এরইমধ্যে টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে। একা মায়ের জীবন সংগ্রাম এবং তাঁর তিন কন্যাকে ঘিরে আবর্তিত একটি পারিবারিক গল্প অন্নপূর্ণার লক্ষ্মীরা। রেটিং এসেছে ৪.৯।পঞ্চম স্থানে যৌথভাবে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা। রেটিং এসেছে ৪.৭।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-

প্রথম: পরিণীতা , তারে ধরি ধরি মনে করি (৫.৩)

দ্বিতীয়: পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৫.১)

তৃতীয়: জোয়ার ভাঁটা (৫.০)

চতুর্থ: অন্নপূর্ণার লক্ষ্মীরা (৪.৯)

পঞ্চম: প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (৪.৭)

এদিকে আদৃত রায়ের নতুন শুরু হওয়া কুমকুম-এর প্রথম সপ্তাহের নম্বর এল ৩.৭। ১৭ জুন থেকে পথ চলা শুরু। 'মিঠাই' ধারাবাহিকের তুমুল জনপ্রিয়তার পর এই সিরিয়ালের মাধ্যমে আবার বড় পর্দায় ফিরেছেন আদৃত রায়। মাঝে কাজ করেছিলেন মিত্তির বাড়িতে। তবে প্রথম দুটি মেগা জি বাংলাতে হলেও, এবার চ্যানেল বদল। কুমকুম আসছে স্টার জলসায়। ধারাবাহিকে আদৃতের নায়িকা হিসেবে দেখা যাচ্ছে নবাগতা অনুষ্কা গোস্বামীকে। কুমকুম একজন অল্পবয়সী বিধবা মেয়ে। সমাজের নানা প্রতিবন্ধকতা ও কুসংস্কারকে উপেক্ষা করে সে নিজের দক্ষ কারিগরিতে অভিনব সব ডিজাইন বা নকশা তৈরি করে। কুমকুমের বিশ্বাস, ব্যবসা না বদলে যদি ব্যবসার ‘নকশা’ বদলে দেওয়া যায়, তবে বাঙালিরা ব্যবসায় নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াতে পারবে। দেখার ঈশান (আদৃতের চরিত্র) কীভাবে কুমকুমকে সাহায্য করে নিজের স্বপ্নপূরণে।

প্রথম: প্রতিজ্ঞা , পরিণীতা (8pm) (৪.১)

দ্বিতীয়: গঙ্গা (৪.০)

তৃতীয়: পরশুরাম , তারে ধরি ধরি মনে করি , পরিণীতা + জোয়ার ভাঁটা (8:30pm) (৩.৯)

চতুর্থ: প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৩.৮)

পঞ্চম: অন্নপূর্ণার লক্ষ্মীরা (৩.৭)

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe