...
...
Next Story

TRP: পরশুরাম-বিদ্যার দাদাগিরিতে পিছিয়ে পরিণীতা, জোয়ার ভাটা-রা! বাজিমাত গঙ্গার

টিআরপি তালিকা দেখে এবারেও মাথায় পড়বে হাত। কারণ সেরা পাঁচে মোট ১২টি মেগা। দেখে নিন তালিকা-

Updated on: May 28, 2026, 13:35:51 IST
Advertisement

এসে গেল টিআরপি তালিকা। এই সপ্তাহে বেঙ্গল টপারের পজিশনে আরও একবার যৌথবাবে জায়গা হল পরশুরাম আর প্রফেসর বিদ্যা ব্য়ানার্জীর। যদিও বিদ্যার ১৫ মিনিট আর পরশুরাম ধারাবাহিকের টিআরপি এসেছে একসঙ্গে। আর দুটি ধারাবাহিক মিলিয়ে টিআরপি রেটিং এসেছে ৪.৮।

টিআরপি-তে বাজিমাত করল কোন কোন মেগা?
টিআরপি-তে বাজিমাত করল কোন কোন মেগা?

এবারেও দ্বিতীয় স্থান দখলে রাখল তারে ধরি ধরি মনে করি। যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী, পল্লবী শর্মা, অহনা দত্ত এবং দুলাল লাহিড়িরা। এই মেগার রেটি এসেছে ৪.৫। অন্যদিকে বিদ্যার বাদবাকি ১৫ মিনিট ও গঙ্গার রেটিং একত্রে এসেছে ৪.৫। অর্থাৎ দ্বিতীয় স্থান দখলে রেখেছে মোট তিনটি মেগা-- গঙ্গা, তারে ধরি ধরি মনে করি ও বিদ্যা।

তৃতীয় স্থানে রইল কুসুম ও জোয়ার ভাঁটা। অনেকদিন বাদে টিআরপিতে বেশ ভালো ফল কুসুমের। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন তনিষ্কা তিওয়ারি ও ঋত্বিক মুখোপাধ্যায়। কুসুমের প্রতি নিজের ভালোবাসা জাহির করেছেন আয়ুষ। আর তাতেই বেজায় খুশি দর্শকরা।

এদিকে জোয়ার ভাঁটা ধারাবাহিকেও এসেছে বড় মোড়। অন্যায়ের প্রতিবাদে এই প্রথম হাতে হাত রেখেছে নিশা ও উজি। অর্থাৎ দুই বোন ফের একসঙ্গে। অর্থাৎ আবারও গল্প জমে ক্ষীর।

প্রথম: পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) (৪.৮)

দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) + গঙ্গা (৪.৫)

তৃতীয়: কুসুম, জোয়ার ভাটা(45 min) (৪.৩)

চতুর্থ: ঘূর্ণি, পরিণীতা(45 min), কনে দেখা আলো(1 hr), প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন (1 hr) (৪.২)

পঞ্চম: ও মোর দরদিয়া (৪.০)

স্টার জলসায় সদ্য শুরু হওয়া বাবলি সুন্দরী ওপেনিং উইকেটিআরপি পেল ২.২। ২০ মে থেকে শুরু হওয়া এই মেগার সম্প্রচার হয় সোম থেকে রবিবার প্রতিদিন সন্ধ্যা ৬টায়। হনি বাফনা এবং ডান্স বাংলা ডান্স খ্যাত স্নেহা গুড়িয়া আছেন এই সিরিয়ালে মুখ্য চরিত্রে। সঙ্গে রয়েছেন শিশুশিল্পী শ্রীনিকাও। এটি বাংলা টেলিভিশনের ইতিহাসে প্রথম মহিলা স্ট্যান্ড-আপ কমেডি নির্ভর গল্প।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe