এসে গেল টিআরপি-র সাপ্তাহিক ফলাফল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে কাকে টক্কর দিয়ে গেল। বেশ কিছু মেগা এখন ৪৫ মিনিট সম্প্রচার হয়। ফলে কিছু ধারাবাহিকের টিআরপি রেটিং আসছে যৌথভাবে। যেমন পরশুরামের সঙ্গে প্রফেসর বিদ্যা ব্যানার্জি-র প্রথম ১৫ মিনিট। আবার প্রোফেসর বিদ্যা ব্যানার্জির শেষ ১৫ মিনিটের সঙ্গে গঙ্গার নম্বর। তাই সেভাবেই তুলে ধরা হল তালিকা।

এবারে টপার তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটি। প্রথমদিকে সেভাবে টিআরপি তালিকায় জমিয়ে বসতে না পারলেও, পল্লবী শেষমেশ ফিরে পেল তাঁর হারানো স্থান। হল বেঙ্গল টপার। তারে ধরি ধরি মনে করি-র রেটিং এল ৫.১।
দ্বিতীয় স্থানে ও মোর দরদিয়া। এই ধারাবাহিকের রেটিং এসেছে ৪.৬। আর সোজা তৃতীয় স্থানে নেমে এসেছে পরিণীতা ধারাবাহিক। রেটিং তুলেছে টপারের থেকে অনেকখানিই কম, ৪.৫। সেরা পাঁচে আরও যে দুই ধারাবাহিক জায়গা করে নিয়েছে তারা হল কুসুম আর ঘূর্ণি। রেটিং যথাক্রমে ৪.৪ ও ৪.২।
মাঝখানের কিছু সপ্তাহ টিআরপিতে দুর্দান্ত দখল ছিল জোয়ার ভাট-র। বর্তমানে এটি ৪৫ মিনিট সম্প্রচার হচ্ছে। রেটিং তুলল ৪.১। আর এই স্লটে আসছে পরশুরাম ও প্রফেসর বিদ্যার প্রথমাংশ। এই দুটি মিলিয়েও রেটিং সেই ৪.১। অর্থাৎ জি বাংলা ও স্টার জলসা যৌথভাবে করল স্লট দখল।
পরমব্রতর উপস্থিতিতে, ধারাবাহিকে তাঁর চরিত্রের আচমকা মৃত্যু, এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প, সব মিলিয়ে বেশ চর্চায় কমলা নিবাস ধারাবাহিক। এর রেটিং এসেছে চলতি সপ্তাহে ৩.৭। মজার ব্যাপার এই স্লটও কারও দখলে যায়নি। কারণ লক্ষ্মী ঝাঁপি-র রেটিংও এসেছে ৩.৭।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-
{{/usCountry}}পরমব্রতর উপস্থিতিতে, ধারাবাহিকে তাঁর চরিত্রের আচমকা মৃত্যু, এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প, সব মিলিয়ে বেশ চর্চায় কমলা নিবাস ধারাবাহিক। এর রেটিং এসেছে চলতি সপ্তাহে ৩.৭। মজার ব্যাপার এই স্লটও কারও দখলে যায়নি। কারণ লক্ষ্মী ঝাঁপি-র রেটিংও এসেছে ৩.৭।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-
{{/usCountry}}প্রথম: তারে ধরি ধরি মনে করি (৫.১)
দ্বিতীয়: ও মোর দরদিয়া (৪.৬)
তৃতীয়: পরিণীতা (৪.৫)
চতুর্থ: কুসুম (৪.৪)
পঞ্চম: ঘূর্ণি (৪.২)
ষষ্ঠ: জোয়ার ভাঁটা/ পরশুরাম+বিদ্যা ব্যানার্জি (প্রথম ১৫ মিনিট) (৪.১)
সপ্তম: প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (শেষ ১৫ মিনিট) + গঙ্গা (৩.৮)
অষ্টম: কমলা নিবাস/ লক্ষ্মী ঝাঁপি (৩.৭)
নবম: প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন (প্রথম ১৫ মিনিট) / কনে দেখা আলো (৩.৫)
দশম: কম্পাস + লক্ষ্মী ঝাঁপি (২.৭)
নম্বর কমেছে কনে দেখা আলো-র। রেটিং এসেছে ৩.৫। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনী সরতেই কি ধারাবাহিকের এই হাল হল? প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর স্লট বদলে সাড়ে ৬টায় যাওয়ার পর চিরদিনই তুমি যে আমার-এর রেটিং মাত্র ২.০। তবে আর্য-অপর্ণা স্লট দখলে রাখল মিলন হবে কতদিনে + কম্পাস (প্রথম ১৫ মিনিট)-এর থেকে ছিনিয়ে নিয়ে।