সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

বেশ কিছুদিন ধরেই জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের ঝলক বারবার দেখানো হচ্ছিল। দেখানো হয়েছিল শুধু ধারাবাহিকের নাম। এবার ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ্যে এলো, তবে জানানো হলো না সময়সূচী।

Published on: Nov 27, 2026, 19:26:54 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বেশ কিছুদিন ধরেই জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের ঝলক বারবার দেখানো হচ্ছিল। দেখানো হয়েছিল শুধু ধারাবাহিকের নাম। এবার ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ্যে এলো, তবে জানানো হলো না সময়সূচী।

ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’
ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

তুমি এলে তাই ধারাবাহিকের প্রমো প্রসঙ্গে

‘তুমি এলে তাই’ এই ধারাবাহিকটি ভাগ্যলক্ষ্মী নামের একটি মেয়ের গল্প নিয়ে তৈরি। লক্ষ্মী এমন একটি মেয়ে, যাকে দেখলেই ভাগ্য পাল্টে যায়। যার একটা ছোঁয়ায় আটকে থাকা কাজ হয়ে যায়। কিন্তু যে ভাগ্যলক্ষ্মীকে দেখে সকলের ভাগ্য ফিরে যায় তার নিজের ভাগ্য কিন্তু একেবারেই ভালো নয়।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

মা-বাবা ছোটবেলায় মারা গিয়েছে, মামার বাড়িতে মানুষ ভাগ্যলক্ষ্মী। ছোট থেকেই অন্যের কথা শুনে বড় হতে হয় তাকে। মনের মধ্যে কষ্ট চেপে রেখেই সে নিজের জীবন অতিবাহিত করে। কিন্তু সে স্বপ্ন দেখে একদিন এক রাজপুত্র এসে তাকে তার এই জীবন থেকে অনেক দূরে নিয়ে যাবে।

কিন্তু যে রাজপুত্রকে নিয়ে সে স্বপ্ন দেখে, সেই রাজপুত্রের নিজস্ব একটি জীবন আছে। রাজপুত্রের জীবনে কি ঠাঁই হবে ভাগ্যলক্ষ্মীর? নাকি রাজপুত্র তার অন্য রাজকন্যাকে নিয়ে ঘর বাঁধবে? ভাগ্যের এই খেলায় কার স্বপ্ন হবে সত্যি? জানতে দেখতেই হবে ‘তুমি আছো তাই’।

এই ধারাবাহিকের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন সপ্তাশ্রী নন্দ। ইতিমধ্যেই অভিনেত্রী ‘ঘূর্ণি’ ধারাবাহিকের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয় করতে দেখা যাবে নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে যিনি সর্বশেষ অভিনয় করেছিলেন স্টার জলসার ‘রাঙামতি’ ধারাবাহিকে।

তবে এই ধারাবাহিকে রয়েছে আরও একটি চমক। দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করবেন শ্রীতমা মিত্র। স্টার প্লাসের ‘এডভোকেট অঞ্জলি অবস্থি’ ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও এই ধারাবাহিকে তিনি ইতিবাচক নাকি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সেটা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

সুরিন্দার ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিকটি কবে থেকে দেখানো হবে সেটা এখনো জানানো হয়নি। খুব সম্ভবত ‘কুসুম’ ধারাবাহিকের পরিবর্তে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতে পারে। তবে এই বিষয় নিয়ে এখনো কোনো খবর নেই।