...
...
Next Story

কাজ থেকে দূরে আধ্যাত্মিক জগতে টুম্পা, আবার কি ফিরবেন অভিনয় জগতে?

ধারাবাহিক জগতের ভীষণ মিষ্টি একজন অভিনেত্রী হিসাবে পরিচিত ছিলেন টুম্পা ঘোষ। ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘রাগে অনুরাগে’, ‘বিধির বিধান’, ‘নিশির ডাক’ সহ একাধিক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

Published on: Sep 5, 2026, 21:00:29 IST
Advertisement

ধারাবাহিক জগতের ভীষণ মিষ্টি একজন অভিনেত্রী হিসাবে পরিচিত ছিলেন টুম্পা ঘোষ। ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘রাগে অনুরাগে’, ‘বিধির বিধান’, ‘নিশির ডাক’ সহ একাধিক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অসাধারণ অভিনয়ের জন্য টুম্পা সুপরিচিত ছিলেন। কিন্তু ২০২০ সালের পর থেকে আর তেমন ভাবে তাঁকে দেখা যায় না অভিনয় জগতে। এখন কেমন আছেন টুম্পা?

কাজ থেকে দূরে আধ্যাত্মিক জগতে টুম্পা
কাজ থেকে দূরে আধ্যাত্মিক জগতে টুম্পা

খুব সম্প্রতি আম অর্পিতাকে দেওয়া সাক্ষাৎকারে টুম্পা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি নিজেকে সঁপে দিয়েছেন কৃষ্ণের কাছে। আধ্যাত্মিক জগতেই তিনি বিচরণ করেন বেশিরভাগ। একটা সময় পর তিনি বুঝতে পেরেছেন যে বাবা-মা আর ঈশ্বর ছাড়া কেউ নিজের হয় না। যে মানুষগুলো তাঁর কাছে এক সময় ছিল তারা এখন কেউ নেই। তাই নিজেকে এখন পুরোপুরি ঈশ্বরের কাছেই নিবেদন করেছেন তিনি।

আরও পড়ুন: ঝগড়া অশান্তি অতীত, জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

জন্মাষ্টমীর দিন টুম্পাকে দেখতে পাওয়া গেল গলায় কণ্ঠীর মালা, কপালে তিলক কেটে সকলের সামনে আসতে। একদম সাদামাটা পোশাকে ধরা দিয়েছেন তিনি। টুম্পাকে দেখলেই বোঝা যায় যে তিনি এখন লাইমলাইট থেকে অনেকটাই দূরে নিজের আলাদা জগত তৈরি করে নিয়েছেন। তবে এখানেই যে প্রশ্নটি উঠে আসে সেটি হল তাহলে কি আর কোনওদিন অভিনয় জগতে ফিরবেন না টুম্পা?

এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী। টুম্পা জানিয়েছেন, দর্শকরা তাঁকে যতটা মিস করেন তার থেকেও তিনি বেশি মিস করেন দর্শকদের। খুব তাড়াতাড়ি তিনি কাজে ফিরবেন বলেও জানিয়েছেন। কিন্তু কেমন চরিত্র এলে তিনি নেবেন অথবা কোন চ্যানেলে অভিনয় করার ইচ্ছা রয়েছে তা নিয়ে আর কোনও উত্তর দেননি তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks