'অ্যাপোলোনা- স্বপ্নো কি উঁচি উড়ান', 'রব সে হ্যায় দুয়া' এবং 'কালিরেঁ' খ্যাত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অদিতি শর্মা (Aditi Sharma) তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, চরিত্রহনন এবং গার্হস্থ্য হিংসার অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন। মুম্বাইয়ের গোরেগাঁও থানায় অদিতির দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে গত ৩১ জুলাই, ২০২৬ তারিখে একটি এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ।

অভিযুক্ত কারা ও কী কী ধারায় মামলা?
পুলিশে দায়ের করা এফআইআর অনুযায়ী, অদিতি তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মামলা রজু করেছেন, অদিতির স্বামী অভনীত বিদ্যানন্দ কৌশিক (Abhineet Vidyanand Kaushik), ৬৫ বছর বয়সী শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ২৯ বছর বয়সী ননদ কীর্তি কৌশিক।
ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৮৫ নম্বর ধারা (স্বামী বা আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতা), ৩১৬(২) নম্বর ধারা (বিশ্বাসভঙ্গ) এবং ৩৫২ নম্বর ধারা (ইচ্ছাকৃত অসম্মান ও অপমান)-র অধীনে মামলা রুজু করা হয়েছে।
বিয়ের গয়না আত্মসাতের অভিযোগ: অদিতির অভিযোগ, ওঁর বিয়ের সোনার চেন, আংটি, হীরের আংটি, মঙ্গলসূত্র ও চুড়ি সহ সমস্ত অলঙ্কার শাশুড়ি নিজের কাছে আটকে রেখেছেন এবং বারবার চাওয়া সত্ত্বেও তা ফেরত দেননি।
সম্পর্কের সূচনা থেকে চরম মানসিক ও শারীরিক নির্যাতন
পুলিশি স্টেটমেন্টে অদিতি নিজের দাম্পত্য জীবনের অশান্তির একাধিক অধ্যায় তুলে ধরেছেন। ২০২১ সালের জুন মাসে একটি অনলাইন অ্যাক্টিং কোর্সের মাধ্যমে অভিণীতের সাথে অদিতির পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০২৪-এর সেপ্টেম্বরে তাঁরা গোরেগাঁও ওয়েস্টের একটি ভাড়া ফ্ল্যাটে থাকতে শুরু করেন এবং পরিবারের সম্মতিতে ১২ নভেম্বর, ২০২৪ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সংসারের খরচ ও বিবাদ: অদিতির দাবি, বিয়ের কয়েকদিনের মধ্যেই বরের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। জামাকাপড় ও অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে অশান্তির পাশাপাশি সংসারের খরচ বহন না করে অভিনীত অদিতির থেকেই টাকা দাবি করতে শুরু করেন।
{{/usCountry}}সংসারের খরচ ও বিবাদ: অদিতির দাবি, বিয়ের কয়েকদিনের মধ্যেই বরের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। জামাকাপড় ও অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে অশান্তির পাশাপাশি সংসারের খরচ বহন না করে অভিনীত অদিতির থেকেই টাকা দাবি করতে শুরু করেন।
{{/usCountry}}মারধর ও পরকীয়ার সন্দেহ: ২০২৫-এর ১ জানুয়ারি সামান্য কফি বানানোকে কেন্দ্র করে বিবাদ চরম আকার নেয় এবং অভিনীত অদিতির ওপর শারীরিক অত্যাচার চালায়। এরপর থেকে অদিতি পরকীয়া করছেন এমন সন্দেহ করে ওঁর মোবাইল ফোন পরীক্ষা করা এবং একই ঘরে ঘুমানো বন্ধ করে দেন অভিনীত।
শাশুড়ি ও ননদের উস্কানি: অদিতির আরও অভিযোগ, বিবাদের সময় অভিণীত সমস্যা না মিটিয়ে মা ও বোনকে ফোন করতেন। তাঁরা এসে সমস্যা সমাধানের বদলে অদিতিকে কটু কথা বলে ওঁর মানসিক স্বাস্থ্য আরও বিগড়ে দিতেন।
তদন্তের বর্তমান পরিস্থিতি: ঘটনাটির তদন্ত করছেন গোরেগাঁও থানার অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর অমিতা মারাঠে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং অভিযুক্তদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।
অদিতির ক্যারিয়ার ও পুরনো বিতর্ক
২০১৮ সালে 'কালিরেঁ' ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে ডেবিউ করেছিলেন অদিতি শর্মা। পরবর্তীতে 'ইয়ে জাদু হ্যায় জিন কা!' এবং বিখ্যাত রিয়্যালিটি শো 'খাতরো কে খিলাড়ি ১৪'-তেও দেখা গেছে তাঁকে।
উল্লেখ্য, ২০২৫-এর মার্চ মাসে এই দম্পতির টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল যখন অভিনীত অভিযোগ করেছিলেন যে অদিতির সাথে ওঁর 'অ্যাপোলোনা' সহ-অভিনেতা সামর্থ্য গুপ্তার পরকীয়া সম্পর্ক রয়েছে এবং অদিতি তাঁর কাছে ২৫ লাখ টাকার ডিভোর্স সেটেলমেন্ট দাবি করছেন। যদিও সেই সময়ে এই বিষয়ে অদিতি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।