তারকাদের ব্য়ক্তিগত জীবনে উঁকিঝুঁকি প্রতি মুহূর্তে। টলিউডের সুন্দরী নায়িকা মিমির প্রেমজীবন নিয়ে গত এক দশকে কম চর্চা হয়নি। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। এইমাসেই রেজিস্ট্রি ম্যারেজ, আগামী মাসে মন্ত্র পড়ে বিয়ে সারবেন মিমি ও তাঁর মনের মানুষ সিদ্ধার্থ, যিনি পেশায় মার্চেন্ট নেভি অফিসার।

সেই বিয়ে নিয়ে চাপা উত্তেজনার মাঝেই সোশ্য়ালে ভাইরাল মিমির এক ভিডিয়ো। যেখানে নিজের জীবনের ‘কাছের মানুষ’কে নিয়ে অকপট স্বীকারোক্তি করেছেন মিমি। কিছু মানুষ থাকেন, যাঁরা নিঃশব্দে আগলে রাখেন তারকাদের জীবনের প্রতিটা মুহূর্ত। টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী-র জীবনের তেমনই একজন নির্ভরযোগ্য মানুষ তাঁর হাউস হেলপ বুল্টি। সম্প্রতি এক মঞ্চানুষ্ঠানে (মাচা শো-তে) বুল্টিকে পাশে নিয়ে গিয়ে তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন মিমি।
মঞ্চে মাইক হাতে বুল্টিকে বুকে জড়িয়ে ধরে মিমির মুখে শোনা গেল এক আবেগঘন বার্তা।
মিমির মুখে বুল্টির প্রশংসা:
{{/usCountry}}মিমির মুখে বুল্টির প্রশংসা:
{{/usCountry}}মঞ্চে বুল্টিকে জড়িয়ে ধরে মিমি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘১৫ বছর ধরে ও আমার সাথে আছে। আমি হসপিটালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে।’
তিনি আরও যোগ করেন, ‘ওর ভাই আজকে এসেছে আবদার করে ছবি তুলতে। সো, ওর ভাইয়ের সাথে ছবি তুলছি। বাকি তারপরে আমার ভাইদের সাথেও ছবি তুলব, তাই তো?’
অনুরাগী ও পরিবারের সমীকরণ:
বুল্টির ভাইয়ের আবদার মিটিয়ে তাঁর সঙ্গে ছবি তোলার পাশাপাশি, বুল্টিকে নিজের পরিবারের মতো মর্যাদা দিয়ে মিমির এই আচরণ উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। শুধুমাত্র একজন সাহায্যকারী হিসেবে নয়, বিপদে-আপদে ১৫ বছর ধরে মিমির ছায়াসঙ্গী হয়ে থাকা বুল্টির প্রতি অভিনেত্রীর এই সম্মান নেটপাড়াতেও কুড়াচ্ছে ভূয়সী প্রশংসা।
বুল্টির ছবি প্রায়ই দেখা যায় মিমির সোশ্যাল হ্যান্ডেলে। তিনি এখন মিমির পরিবারের একজন সদস্যা। আপদে-বিপদে মিমিকে আগলানোর দায়িত্ব তাঁর কাঁধেই। মিমির চারপেয়ে সন্তানদেরও আদর-যত্নে রাখেন বুল্টি।