...
...
Next Story

লক্ষ্মীলাভের মধ্যেই লুকিয়ে বিপদের ইঙ্গিত, বড় পর্দায় কোন গল্প বলবে ‘ঘোতন’ উন্মেষ

সোশ্যাল মিডিয়ায় ঘোতন ওরফে উন্মেষ গঙ্গোপাধ্যায় ভীষণ পরিচিত একটি নাম। একই সঙ্গে বাবা, মা ভাই এবং দাদা এই চারটি চরিত্রে অভিনয় করেন তিনি। হাসির কনটেন্টের পাশাপাশি তিনি তুলে ধরেন সমাজের বিভিন্ন কঠিন বাস্তব। এবার অন্যরকম একটি গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন উন্মেষ গঙ্গোপাধ্যায়।

Updated on: Jul 22, 2026, 17:08:46 IST
Advertisement

সোশ্যাল মিডিয়ায় ঘোতন ওরফে উন্মেষ গঙ্গোপাধ্যায় ভীষণ পরিচিত একটি নাম। একই সঙ্গে বাবা, মা ভাই এবং দাদা এই চারটি চরিত্রে অভিনয় করেন তিনি। হাসির কনটেন্টের পাশাপাশি তিনি তুলে ধরেন সমাজের বিভিন্ন কঠিন বাস্তব। এবার অন্যরকম একটি গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন উন্মেষ গঙ্গোপাধ্যায়।

লক্ষ্মীলাভের মধ্যেই লুকিয়ে বিপদের ইঙ্গিত
লক্ষ্মীলাভের মধ্যেই লুকিয়ে বিপদের ইঙ্গিত

ছবির নাম ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’। পরিচালনায় ঋষভ দত্ত। চিত্রনাট্যও লিখেছেন তিনি। মোজোটালে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন্স, গ্রেম্যাটার ফিল্মস এবং ডেজিনিয়াক্স স্টুডিওস-এর প্রযোজনায় নির্মিত এই ছবির প্রযোজক এহসাস কাঞ্জিলাল, ঋষভ দত্ত ও দেবাঙ্গ পল। ছবিটি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুমনা কাঞ্জিলাল।

লক্ষ্মীলাভের মধ্যেই লুকিয়ে বিপদের ইঙ্গিত

সিনেমায় উন্মেষ গঙ্গোপাধ্যায় ছাড়া অভিনয় করেছেন বিমল গিরি, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মাল, সুব্রত সেনগুপ্ত, স্বাতী মুখোপাধ্যায়, শান্তনু মজুমদার সহ আরও অনেকে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক গুহ রায়, সায়ন্তন মিস্ত্রি এবং অনুষ্ঠুপ মজুমদার।

লক্ষ্মীলাভের মধ্যেই লুকিয়ে বিপদের ইঙ্গিত

এই ছবিতে উন্মেষ অভিনয় করবেন নারায়ণ ঘোষ নামের এক যুবকের চরিত্রে। ডাকনাম নাড়ু। এমন একজন মানুষ যে প্রতিমুহূর্তে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। মাকে টাকা পাঠানোর যন্ত্রণা থেকে ভালোবাসা বিহীন জীবন, নারায়ণ নিজের জীবনে একেবারেই খুশি নয়। একদিন সেই নারায়ণের জীবনেই আসে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মী লাভ হয় তার।

লক্ষ্মীলাভের মধ্যেই লুকিয়ে বিপদের ইঙ্গিত

লটারির টিকিট দিতে রাতারাতি মালামাল হয়ে যায় নারায়ণ। কিন্তু এরপরেই তার জীবনে ঘটতে থাকে একের পর এক অবাস্তব ঘটনা। স্বপ্নে এবং বাস্তবে তার সামনে বারবার আবির্ভূত হতে থাকেন মা লক্ষ্মী। নারায়ণ বুঝতে পারে এই প্রাপ্তির পেছনে কোনও এমন সত্য লুকিয়ে রয়েছে যা, তার জীবনকে অন্যদিকে বয়ে নিয়ে যাবে।

লক্ষ্মীলাভের মধ্যেই লুকিয়ে বিপদের ইঙ্গিত

নারায়ণের জীবনে আসে পরপর বিপর্যয়, বিশ্বাসঘাতকতা, চাঞ্চল্যকর হত্যাকান্ড। কিন্তু কেন এমন হল? কোন কর্মফলে নারায়ণকে এসে দাঁড়াতে হল সত্যের মুখোমুখি? বিবেকের দংশন কি আত্মউপলব্ধি করাতে পারবেন নারায়ণকে? হাসির মোড়কে লুকিয়ে থাকা একটি বাস্তব জীবনের গল্পকে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks