বলিউডের অন্যতম পাওয়ার হাউস এবং এনার্জি কিং রণবীর সিং। অনস্ক্রিন হোক কিংবা অফ-স্ক্রিন— ওঁর উপস্থিতি মানেই সেখানে আনন্দের জোয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার তেমনই এক পারিবারিক ও মিষ্টি মুহূর্তের ছবি সামনে এসেছে, যা দেখে মজেছেন ওঁর ভক্তরা।

গত বছর ডিসেম্বরে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে সাথে নিয়ে নিজের তুতো বোন সৌম্য হিঙ্গোরানি-র বিয়েতে যোগ দিতে গোয়ায় গিয়েছিলেন রণবীর। সেখানে সমরাজ ঠাকরের সঙ্গে চার হাত এক হয় সৌম্যর। এবার সেই জমকালো বিয়ের আসর থেকে রণবীরের একটি সম্পূর্ণ অদেখা এবং দারুণ ‘ক্যান্ডিড’ ছবি শেয়ার করেছেন স্বয়ং ওয়েডিং ফটোগ্রাফার, যা নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে।
গোয়ার মেহেন্দি অনুষ্ঠানে ‘কেয়ারফ্রি’ মেজাজে রণবীর!
গোয়ার ‘সাক্রি ভিলা'-তে বসেছিল সৌম্য ও সমরাজের মেহেন্দি এবং সঙ্গীতের আসর। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বোন সৌম্যর বিয়েতে দাদাসুলভ দায়িত্ব পালনের পাশাপাশি চুটিয়ে নাচছেন রণবীর। ধুরন্ধর তারকার পরনে ছিল একটি ক্যাজুয়াল সবুজ রঙের কুর্তা-পায়জামা এবং চোখে সানগ্লাস।
অন্যদিকে, কনে সৌম্যকে একটি জমকালো গোলাপি ঘারারা স্যুটে অসম্ভব মিষ্টি লাগছিল। ছবির ক্যাপশনে ফটোগ্রাফার লিখেছেন, ‘অনন্ত পথচলার শুরুটা হলো কিছু নাচুনে পা, মনখোলা হাসি আর মেহেন্দির চিরন্তন ঐতিহ্যের মধ্য দিয়ে। এই সুন্দর সন্ধেটি আরও স্পেশাল হয়ে উঠেছিল যখন সৌম্যর পাশে ওঁর ভাই রণবীর সিং এসে দাঁড়িয়েছিলেন।’
{{/usCountry}}অন্যদিকে, কনে সৌম্যকে একটি জমকালো গোলাপি ঘারারা স্যুটে অসম্ভব মিষ্টি লাগছিল। ছবির ক্যাপশনে ফটোগ্রাফার লিখেছেন, ‘অনন্ত পথচলার শুরুটা হলো কিছু নাচুনে পা, মনখোলা হাসি আর মেহেন্দির চিরন্তন ঐতিহ্যের মধ্য দিয়ে। এই সুন্দর সন্ধেটি আরও স্পেশাল হয়ে উঠেছিল যখন সৌম্যর পাশে ওঁর ভাই রণবীর সিং এসে দাঁড়িয়েছিলেন।’
{{/usCountry}}ভিডিও ক্লিপটিতে রণবীরকে অত্যন্ত ফুরফুরে মেজাজে বোনকে জড়িয়ে ধরতে এবং পরিবারের সাথে হাসিমুখে কোমর দোলাতে দেখা যাচ্ছে। এই ছোট্ট ভিডিয়োতে দীপিকার দেখা না মিললেও গত ডিসেম্বরে অনুষ্ঠিত এই পারিবারিক অনুষ্ঠানে দায়িত্বশীল বউমার মতোই হাজির হয়েছিলেন দীপিকা।
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ব্রেকিং সাফল্য
পারিবারিক জীবনের এই আনন্দের পাশাপাশি রণবীর সিংয়ের পেশাগত জীবনও এখন সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছে। পরিচালক আদিত্য ধরের মেগা ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ (Dhurandhar) বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে। যেখানে ভারতীয় স্পাই ‘হামজা’ ওরফে জসকিরত সিং রাঙ্গির চরিত্রে রণবীরের অভিনয় দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়েছে।
বক্স অফিসের হিসেব অনুযায়ী, ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১,৩০৭.৩৫ কোটি টাকার ব্যবসা করেছিল এবং এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2: The Revenge) বিশ্বব্যাপী ১,৮১৩.৩৯ কোটি টাকা আয় করে অল-টাইম ব্লকবাস্টার তকমা ছিনিয়ে নিয়েছে। এই ছবিতে রণবীরের সাথে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবনের মতো অভিনেতারাও ছিলেন।
রণবীরের প্রোডাকশনে নতুন ছবি ‘প্রলয়’
আগামী দিনে রণবীরকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন ঘরানার প্রজেক্টে। পরিচালক হনসল মেহতার পুত্র জয় মেহতার পরিচালনায় একটি পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক থ্রিলার ছবি ‘প্রলয়’ (Pralay)-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ছবিতে ওঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে।
সবচেয়ে বড় বিষয় হলো, এই ছবিটির মাধ্যমেই প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন রণবীর। নায়কের নিজস্ব ব্যানার ‘মা কসম ফিল্মস’ (Maa Kasam Films)-এর অধীনেই তৈরি হবে ‘প্রলয়’। চলতি বছরের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।