...
...
Next Story

Dev-Subhashree: প্রাক্তন শুভশ্রীর সঙ্গে প্যাশনেট ফটোশ্যুটে দেব! নায়কের জীবনে ‘শুভ’ মানেই শুভশ্রী

শুভশ্রীকে পেছন থেকে উষ্ণ আশ্লেষে জড়িয়ে রেখেছেন দেব, আর তাঁদের চোখে মুখে জমে থাকা এক অদেখা অনুভূতির গল্প।

Published on: Sep 1, 2026, 20:21:08 IST
Advertisement

কিছু রসায়ন কালজয়ী, সময়ের নিয়মে যার টান এতটুকু ফিকে হয় না। রুপোলি পর্দার অন্যতম সেরা রোম্যান্টিক জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেন আরও একবার প্রমাণ করলেন, তাঁদের উপস্থিতি মানেই সম্পর্কের সেই চেনা উষ্ণতা আর নিখাদ ম্যাজিক। সোমবার দেব-শুভশ্রী একসঙ্গে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন তাঁদের আসন্ন ছবি দেশু৭ নিয়ে। টলিপাড়ায় দিনভর সেই নিয়ে উত্তেজনা।

প্রাক্তন শুভশ্রীর সঙ্গে প্যাশনেট ফটোশ্যুটে দেব! নায়কের জীবনে ‘শুভ’ মানেই শুভশ্রী
প্রাক্তন শুভশ্রীর সঙ্গে প্যাশনেট ফটোশ্যুটে দেব! নায়কের জীবনে ‘শুভ’ মানেই শুভশ্রী

সেই ঘোর কাটে না কাটতেই এক বিশেষ ফটোশ্যুটে তাঁদের রসায়ন নতুন করে মনে করিয়ে দিচ্ছে ভালোবাসার সেই আবেগময় মুহূর্তগুলোকে।

প্রতিটা ফ্রেমে ধরা পড়েছে এক গভীর, নিবিড় স্পর্শ। শুভশ্রীকে পেছন থেকে উষ্ণ আশ্লেষে জড়িয়ে রেখেছেন দেব, আর তাঁদের চোখে মুখে জমে থাকা এক অদেখা অনুভূতির গল্প। যেন কোনো শব্দ ছাড়াই চোখের পলকে আদান-প্রদান হয়ে যাচ্ছে হাজারটা কথা। নীরবতার মধ্যেও ভালোবাসার এই গাঢ় বহিঃপ্রকাশ অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

তবে পরের ফ্রেমে সাজানো গল্পটা একেবারে অন্যরকম! গম্ভীর মুহূর্তের পরেই ভেসে ওঠে প্রাণখোলা হাসির ঢেউ। দেবের আলতো ধরা বাহুর বন্ধনে থেকে শুভশ্রীর সেই মিষ্টি, অকৃত্রিম হাসি যেন মুহূর্তে সমস্ত দূরত্ব মুছে দেয়। ভালোবাসার আসল রূপ তো এটাই— যেখানে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো গম্ভীর অনুরাগের পাশাপাশি এমন নিখাদ হাসিতেই ভরিয়ে তোলে জীবন।

প্রাক্তন প্রেমিক যুগলেই এই রসায়ন থেকে চোখ সরানো দায়! শুভশ্রীর সাথে ‘দুই বাচ্চার মা’ বিতর্কের পর দেবের যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপর তিনি শুভশ্রীর নম্বর ফোন থেকে ডিলিট করে দেন। আসলে ঝগড়া হলেই পরস্পরের নম্বর ব্লক করে দেওয়া কিংবা ডিলিট করে দেওয়াটা তাঁদের পুরোনো অভ্যাস। দেব ফেসবুক লাইভে জানান, শুভশ্রীর সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি কোনওদিনও। এমনকী রাজ-শুভশ্রীর বিয়ের আগেরদিনও শুভশ্রীর সাথে কথা হয়েছে দেবের।

দুজনে দুজনকে একটা প্রমিস করেছেন দেব-শুভশ্রী। শুভশ্রী জানান, ‘আর যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লক করব না’।

এদিন অরিত্রর কথা মেনে শুভশ্রীর নম্বর নিজের ফোনে ‘শুভ’ বলে সেভ করেন দেব। আসলে এতদিন ‘শুভশ্রীদি অ্যাকট্রেস’ বলে নম্বরটি ছিল দেবের ফোনে। এদিন শুভশ্রী নয়, শুভ বলেই সেই নম্বর এডিট করলেন দেব। পাশ থেকে নায়িকা বলে ওঠেন, ‘শুভ তো ছেলেদেরও নাম হয়…’। দেব সঙ্গে সঙ্গে বলেন, ‘তোমার জীবনে কি আরেকটা দেব আছে?’ শুভশ্রী স্পষ্ট জানান ‘না’। দেব বুঝিয়ে দেন, তাঁর জীবনে শুভ মানে শুধুই শুভশ্রী!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe