'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য নাকি ১ লাখ টাকা পেয়েছেন ফ্যাশন সেনসেশন ও অভিনেত্রী উরফি জাভেদ! সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারী-র এমন বিস্ফোরক দাবির পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন উরফি। ভুয়ো খবর রটানোর কড়া জবাব দিয়ে উরফি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন— টাকা নেওয়ার কথা প্রমাণ করতে পারলে তিনি ওঁর কোটি কোটি অনুরাগী সম্বলিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেবেন!

‘যে দাবি করছে সে সংবাদমাধ্যমের খিদেতে ভুগছে!’— উরফির তোপ
সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট খবরের স্ক্রিনশট শেয়ার করে উরফি লেখেন— '১ লাখ টাকা???' এরপরেই ফৈজান আনসারীকে তীব্র ভাষায় আক্রমণ করে উরফি। তাঁর কথায়, ফৈজান আনসারী এমন একজন মানুষ যিনি নিজের প্রচারের জন্য আগেও উরফিকে নিয়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছেন। এমনকি উরফি ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) বলেও একসময় রটিয়েছিলেন তিনি।
উরফি খোঁচা দিয়ে বলেন, ‘একবার গিয়ে খোঁজ নিয়ে দেখুন আমি ১টি সোশাল মিডিয়া রিল পোস্ট করার জন্য কত টাকা চার্জ করি! ১ লাখ টাকার জন্য আমি খামোকা রিল বানাতে যাব?’
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের খোলা চ্যালেঞ্জ:
ক্ষোভ প্রকাশ করে উরফি আরও যোগ করেন, প্রমাণ করতে পারলে তিনি সোশ্যাল মিডিয়া ও উপার্জনের সব পথ ত্যাগ করবেন।
উরফি জাভেদের কড়া প্রতিক্রিয়া, ‘আমি কোনো টাকা পাইনি, বরং আমার টাকাই জলে গেছে! আমার পেজে গিয়ে দেখুন, এসব বিতর্কের পর কোনও ব্র্যান্ডই এখন আমার সাথে কাজ করতে আসছে না। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি ককরোচ জনতা পার্টির থেকে টাকা নিয়েছি, তবে আমি আজই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেব এবং আয়ের সমস্ত উৎস ত্যাগ করব।’
কে এই ফৈজান আনসারী?
{{/usCountry}}কে এই ফৈজান আনসারী?
{{/usCountry}}সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারী রিয়্যালিটি সিরিজ 'ডেটবাজি'-তে অভিনয় করেছেন। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১.১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। এর আগেও একাধিক তারকার বিরুদ্ধে বিতর্কিত দাবি করে খবরের শিরোনামে এসেছেন তিনি।
ধর্ম পরিবর্তনের গুজব ও অতীত বিতর্ক
এর আগেও উরফিকে নিয়ে একাধিক ভুয়া খবর ছড়িয়েছিল। কিছুদিন আগে খবর রটেছিল যে উরফি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নতুন নাম রেখেছেন ‘রিতা’। সেই সময়েও ক্ষোভ উগড়ে দিয়ে উরফি জানিয়েছিলেন যে তিনি ধর্ম পরিবর্তন করেননি। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসই করেন না।
উল্লেখ্য, উরফি জাভেদ রিয়্যালিটি শো 'দ্য ট্রেইটরস' (The Traitors)-এ অংশগ্রহণ করেছিলেন এবং দুর্দান্ত পারফর্ম করে সেই শো-এর বিজয়ী হয়ে ট্রফি নিজের নামে করেছিলেন।