...
...
Next Story

ধর্মে বদলে হিন্দু হয়েছেন উর্ফি? সাংবাদিকের দাবি তোলপাড়, ধুয়ে দিলেন নেটপ্রভাবী!

সত্যি কি ধর্ম বদলে ফেলেছেন উর্ফি জাভেদ? সত্যিটা জানালেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার।

Published on: Jun 29, 2026, 21:45:25 IST
Advertisement

নিজের অদ্ভুত ও সাহসী ফ্যাশন সেন্সের কারণে সবসময়ই চর্চায় থাকেন মডেল তথা অভিনেত্রী উর্ফি জাভেদ (Uorfi Javed)। তবে এবার ফ্যাশন নয়, বরং ধর্ম পরিবর্তন এবং নাম বদলের এক ভুয়ো খবর ছড়ানোর কারণে মারাত্মক চটে গেলেন অভিনেত্রী। দূরদর্শনের (DD News) এক প্রাক্তন নারী সাংবাদিক দাবি করেছিলেন যে, উর্ফি নাকি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম বদলে রেখেছেন ‘রিতা ভরদ্বাজ’!

ধর্মে বদলে হিন্দু হয়েছেন উর্ফি? সাংবাদিকের দাবি তোলপাড়, ধুয়ে দিলেন নেটপ্রভাবী!
ধর্মে বদলে হিন্দু হয়েছেন উর্ফি? সাংবাদিকের দাবি তোলপাড়, ধুয়ে দিলেন নেটপ্রভাবী!

এই ভুয়ো খবর কান পর্যন্ত পৌঁছাতেই সোশ্যাল মিডিয়ায় ওই প্রাক্তন সাংবাদিককে তীব্র ভাষায় আক্রমণ করলেন উর্ফি। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও ধর্মেই বিশ্বাস করেন না।

কী দাবি করেছিলেন সেই প্রাক্তন সাংবাদিক?

মিতা চৌধুরী নামের ওই প্রাক্তন সাংবাদিক নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি উর্ফির পোশাক নিয়ে কটাক্ষ করে বলেন, ‘অর্ধনগ্ন পোশাক পরা ছাড়া উর্ফির জনপ্রিয়তার আর কোনও কারণ নেই। ও সবসময় খুব কম পোশাকেই ক্যামেরার সামনে আসে।’

পোশাকের সমালোচনার পাশাপাশি মিতা চৌধুরী এক বিস্ফোরক ও ভুয়ো দাবি করে বসেন। তিনি বলেন, 'উর্ফি এবার ঘোষণা করেছে যে, সে মুসলিম থেকে নিজের নাম বদলে রিতা ভরদ্বাজ রেখেছে। যার মানে হলো ও ধর্ম পরিবর্তন করেছে। ও মুসলিম থেকে হিন্দু হয়ে গিয়েছে।’ এর পাশাপাশি উর্ফিকে কিছুটা ‘লাজ-লজ্জা’ শেখারও পরামর্শ দেন ওই প্রবীণ নারী।

মিতা চৌধুরীর এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ক্ষোভ উগরে দেন উর্ফি জাভেদ। কড়া ভাষায় জবাব দিয়ে উর্ফি লেখেন, ‘কেমন কেমন বোকা লোক নিজেদের সাংবাদিক বলে দাবি করে! আন্টি, দয়া করে একটু হোমওয়ার্ক করে নিন। আমি কখনওই আমার নাম বা ধর্ম পরিবর্তন করিনি। আমি আদতে কোনও ধর্মেই বিশ্বাস করি না। আমি শুধু পোশাকেই সাহসী নই, আমার কথাতেও সমান সাহসী, তবে আজ আমার মুড নেই।’

তিনি আরও যোগ করেন, ‘একবার গুগলে সার্চ করে দেখুন আমার নামে কতগুলো শো রয়েছে। আপনার ওই নোংরা মেকআপ আর আপনার সাংবাদিকতা দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। সমালোচনা করতে চান বিন্দাস করুন, কিন্তু এভাবে ভুয়ো খবর ছড়াবেন না।’

Uorfi Javed called out a former journo claiming she changed her name.

‘আন্টি বড্ড বেশি খেপে গিয়েছেন', কটাক্ষ উর্ফির

উর্ফি জাভেদ এই ঘটনার পর আরও একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, এই প্রতিবাদের পর মিতা চৌধুরী ওনাকে ইনস্টাগ্রামে অত্যন্ত আপত্তিকর ও ‘ট্রিগারিং’ মেসেজ পাঠিয়েছেন। উর্ফি লেখেন, ‘আন্টি বড্ড বেশি খেপে গিয়েছেন! কিন্তু তাও ওঁর তথ্য ভুল। উনি আমাকে অত্যন্ত নোংরা কিছু মেসেজ পাঠিয়েছেন যা আমি এখানে আপলোডও করতে পারব না। মেসেজ পাঠানোর পর উনি নিজের ভিডিওটি ডিলিট করে আমাকে ব্লক করে দিয়েছেন। বন্ধুরা, আমি ওঁর প্রতি আর অসম্মান দেখাতে চাই না, কারণ ওনাকে দেখতে হুবহু আমার দাদাজির মতো লাগে!’

Uorfi Javed says she received triggering messages from the former journo.

ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত হলেও উর্ফি যে অভিনয়েও সমান সক্রিয়, তা ওঁর ক্যারিয়ার গ্রাফ দেখলেই বোঝা যায়। ২০১৫ সালে ‘দ্য ট্রেইটরস ইন্ডিয়া’ রিয়্যালিটি শো-এর বিজয়ী হয়েছিলেন উর্ফি এবং একই বছর ‘এনগেজড: রোকা ইয়া ধোকা’ শো-এর সঞ্চালনাও করেন তিনি। এছাড়া ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এবং ‘কসৌটি জিন্দেগি কি ২’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe