...
...
Next Story

‘জানতাম তুই পারবি…’, প্রেমিকের সঙ্গে রগরগে ভিডিয়ো দিয়ে চর্চায়, কার্তিক মাসে বিয়ে করে ট্রোলড ‘ভাইরাল’ উপসনা

পেশা বদলে ভোল বদল করেছিলেন, এবার কার্তিক মাসে বিয়ের পিঁড়িতে বসলেন নেট প্রভাবী উপসান। কেসটা কী?

Published on: Nov 3, 2026, 12:18:16 IST
Advertisement

সামাজিক মাধ্যমে খোলামেলা ভিডিও ও কনটেন্ট তৈরি করে আগেই নজর কাড়ছিলেন ইনফ্লুয়েন্সার উপাসনা ঘোষাল। দীর্ঘদিনের প্রেমিক সৌনক ভট্টাচার্য- র সঙ্গে তাঁর একাধিক বোল্ড ভিডিও ও ভ্লগ ঘিরে একসময় নেটিজেনদের মধ্যে কম বিতর্ক তৈরি হয়নি। তবে সেই সব বিতর্ক পেছনে ফেলে সম্প্রতি জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন উপাসনা। দীর্ঘদিনের প্রেমিক সৌনকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।

‘জানতাম তুই পারবি…’, প্রেমিকের সঙ্গে রগরগে ভিডিয়ো দিয়ে চর্চায়, কার্তিক মাসে বিয়ে করে ট্রোলড ভাইরাল উপসনা
‘জানতাম তুই পারবি…’, প্রেমিকের সঙ্গে রগরগে ভিডিয়ো দিয়ে চর্চায়, কার্তিক মাসে বিয়ে করে ট্রোলড ভাইরাল উপসনা

সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করতেই অনুরাগী ও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই তারকা জুটি।

বোল্ড অবতার থেকে জ্যোতিষচর্চা ও চিরাচরিত সাজ:

সামাজিক মাধ্যমে উপাসনা ও সৌনকের জুটি বেশ পরিচিত। লাইফস্টাইল ভ্লগে তাঁদের নানা ঘনিষ্ঠ মুহূর্ত ও খোলামেলা সাজপোশাক নিয়ে কটাক্ষের শিকার হতে হলেও, নিজেদের কাজ চালিয়ে গিয়েছেন তাঁরা। তবে সম্প্রতি উপাসনার জীবনযাত্রা ও কনটেন্টের ধরনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন নেটিজেনরা। বোল্ড অবতার ছেড়ে শাড়ি ও সাবেকি বাঙালি সাজে ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি। একই সঙ্গে উপাসনা জানান, তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেছেন এবং এর জন্য একটি বিশেষ টিমও তৈরি করেছেন।

বিয়ের ছবি ও নেটিজেনদের কটাক্ষ:

সোশাল মিডিয়ায় নিজের সিঁদুরদানের ছবি পোস্ট করে উপাসনা ক্যাপশনে লেখেন, ‘আমি জানতাম তুই পারবি’।

বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছাবাণীর পাশাপাশি ট্রোলিংয়ের শিকারও হতে হয় তাঁদের। সাধারণত হিন্দু রীতিতে কার্তিক মাসে বিয়ে এড়িয়ে চলার প্রবণতা থাকে। অসময়ে বিয়ের পিঁড়িতে বসা নিয়ে কটাক্ষ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। তড়িঘড়ি বিয়ে করার কারণ হিসেবে কটু মন্তব্য করে এক নেটিজেন লিখেছেন, উপাসনা নাকি অন্তঃসত্ত্বা! তবে এসব কটাক্ষ বা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি উপাসনা বা সৌনক।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks