টলিউড তারকা তথা লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একের পর এক মন্তব্যের জেরে বর্তমানে নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ‘দিদি নম্বর ১’ শো থেকে বাদ পড়া এবং ‘রাস্তার মেয়েকে’ ভোট দাঁড়া করানো নিয়ে আলটপকা মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ওঁর নতুন এক মন্তব্য ঘিরে টলিপাড়ায় তীব্র শোরগোল শুরু হয়েছে। রচনার দাবি, কলকাতার বিলাসবহুল হাইরাইজ আবাসন ‘আরবানা’ (Urbana)-তে থাকতে নাকি এক বিশেষ ‘যোগ্যতা’ লাগে!

রচনার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ওঁর সহকর্মী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী খোঁচা দিয়ে লিখেছেন, ‘শুনলাম কে নাকি বলেছে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাস করলে তবেই আরবানায় চান্স পাওয়া যায়!’ ঋদ্ধি সেন সরাসরি বলেছেন, ‘রচনা স্রেফ ঘৃণার যোগ্য’। এই তুমুল বিতর্কের মাঝেই সবার মনে কৌতূহল জেগেছে যে, টলিপাড়ার চাঁদের হাট এই ‘আরবানা’ বহুতলে একেকটি ফ্ল্যাটের দাম আসলে কত?
‘চার কোটির বেশি দাম ছিল রচনার ফ্ল্যাটের’
আরবানার টাওয়ার ৩-র অষ্টম তলে থাকেন রচনা। সাংসদের নির্বাচনী হলফনামা বলছে, কলকাতার আনন্দপুরের এই ফ্ল্যাটের আয়তন ৫,২০৫ বর্গফুট । এটি তাঁর নিজস্ব উপার্জনে কেনা সম্পত্তি।
এই ফ্ল্যাট রচনা কিনেছিলেন ৭ই অক্টোবর, ২০১৭। সেইসময় দাম ছিল ৪,৬১,৭২,৯৪৫ টাকা (প্রায় ৪ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকা। তবে এখন এই ফ্ল্য়াটের দাম বেড়ে দাঁড়িয়েছেন ১০ কোটি ৪১ লাখ টাকায়।
বিগত ৯ বছরে আরবানার আকাশছোঁয়া জনপ্রিয়তা এবং কলকাতার আবাসন বাজারের রিয়েল এস্টেটের দাম বৃদ্ধির কারণে বর্তমানে ওঁর এই ফ্ল্যাটটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকারও বেশি ।
{{/usCountry}}বিগত ৯ বছরে আরবানার আকাশছোঁয়া জনপ্রিয়তা এবং কলকাতার আবাসন বাজারের রিয়েল এস্টেটের দাম বৃদ্ধির কারণে বর্তমানে ওঁর এই ফ্ল্যাটটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকারও বেশি ।
{{/usCountry}}বাসিন্দার দাবি অনুযায়ী, ‘রচনা বন্দ্যোপাধ্যায় এই আবাসনে তুলনামূলক বেশ বড় মাপের ফ্ল্যাটে থাকেন। তবে সুপারস্টার দেূ এখানকার অন্য়তম বড় ফ্ল্যাটটির মালিক।’
আরবানায় থাকেন টলিপাড়ার কোন কোন তারকা?
শহরের নামী নামী ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্বদের পাশাপাশি টলিপাড়ার একঝাঁক তারকা এই হাইরাইজ আবাসনের বাসিন্দা। রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়স শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, পরিচালক অরিন্দম শীল, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী ও কন্যাও এখানেই থাকেন।
দেব আরবানার বাসিন্দা হন অনেক পরে। ২০১৯সালের অক্টোবরে ৬ কোটিরও বেশি কাটায় দেব অ্য়াপার্টমেন্টটি কিনেছিলেন, অন্দরের কাজ করাতে খরচ করেন আরও দু-কোটি টাকা। দেবের সেই ফ্ল্য়াটের বর্তমান দাম ১৩ কোটি টাকা।
কোটি টাকার অহংকারকে ‘যোগ্যতা’ বলায় ক্ষুব্ধ সহকর্মীরা
কয়েক কোটি টাকা খরচ করে বিলাসবহুল ফ্ল্যাট কেনা বা সেখানে বসবাস করার মতো আর্থিক সামর্থ্যকেই রচনা বন্দ্যোপাধ্যায় ‘যোগ্যতা’ হিসেবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। আর রচনার এই মানসিকতাকেই তীব্র কটাক্ষ করছেন নেটিজেন থেকে শুরু করে ওঁর নিজের ইন্ডাস্ট্রির সহকর্মীরা। কোটি টাকার সম্পত্তি থাকলেই যে মানুষ যোগ্য হয়ে যায় না, সেই শিক্ষাই সমাজ মাধ্যমে টলিউড অভিনেত্রীকে দিচ্ছেন অনেকে।