মুম্বইয়ে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শহরের বিভিন্ন প্রান্তে জল জমার পাশাপাশি ঘটছে একের পর এক দুর্ঘটনা। এরই মধ্যে অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়ার ছেলে ক্ষিতিজ ঢোলাকিয়ার সঙ্গে ঘটে গেল এক বড় দুর্ঘটনা। তাঁর পার্ক করা গাড়ির উপর আচমকাই ভেঙে পড়ে একটি বিশাল গাছ। তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে কেউ ছিলেন না। ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ক্ষিতিজ ঢোলাকিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুর্ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যায়, একটি বিশাল গাছ তাঁর গাড়ির উপর পড়ে রয়েছে। গাড়ির ছাদ সম্পূর্ণ চ্যাপ্টা হয়ে গিয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবন কতটা অনিশ্চিত! ঈশ্বরের কৃপায় আমি তখন গাড়ির ভিতরে ছিলাম না এবং সবাই নিরাপদ রয়েছে। দ্রুত সাহায্যের জন্য মুম্বই পুলিশ ও দমকল বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’
আরও একটি ভিডিওতে দেখা যায়, দমকল কর্মীরা গাছ কেটে গাড়ির উপর থেকে সরিয়ে দিচ্ছেন। সেই পোস্টে ক্ষিতিজ লেখেন, ‘বড় কিছু হওয়ার হাত থেকে বেঁচে গেলাম। সত্যিই কৃতজ্ঞ।’
ক্ষিতিজের শেয়ার করা ভিডিয়ো থেকেই স্পষ্ট, দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয়, ঘটনাস্থলে বা গাড়ির ভিতরে তখন কেউ না থাকায় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ভিডিয়ো দেখে অনুরাগীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করে খোঁজখবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে এখন কী করবেন, সেই প্রশ্নও তুলেছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে নাজেহাল মুম্বই। শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। ৩ জুলাই শহরের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় প্রায় ১৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি, আবহাওয়া দফতরও মুম্বইয়ের একাধিক অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
{{/usCountry}}উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে নাজেহাল মুম্বই। শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। ৩ জুলাই শহরের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় প্রায় ১৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি, আবহাওয়া দফতরও মুম্বইয়ের একাধিক অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
{{/usCountry}}প্রসঙ্গত, ক্ষিতিজ ঢোলাকিয়া অভিনয় জীবনের শুরু করেছিলেন একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক 'নাগিন ৭'-এর মাধ্যমে। সেখানে তিনি এক নাগের চরিত্রে অভিনয় করেন। টেলিভিশনে আসার আগে তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সালের 'হামশকলস' এবং ২০১৯ সালের 'ড্রিম গার্ল' ছবিতে সহকারী পরিচালক হিসেবে তাঁর নাম রয়েছে।