...
...
Next Story

Mithun Chakraborty: খেতে পেতেন না, ঘুমোতেন ফুটপাতে! সেই মিঠুন চক্রবর্তী এখন ১৬টি বাংলোর মালিক, জানেন মোট সম্পত্তি কত?

‘আসল সংগ্রাম কাকে বলে তা মিঠুনদাকে দেখে শেখা উচিত’, মহাগুরুর লড়াইকে কুর্নিশ ফারহা খানের।

Published on: Sep 29, 2026, 08:00:17 IST
Advertisement

ভারতীয় সিনেমার 'ডিস্কো ডান্সার' তথা মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র আজ বিপুল খ্যাতি, অগাধ সম্পত্তি এবং তিন-তিনটি জাতীয় পুরস্কার সহ দাদাসাহেব ফালকে সম্মান! কিন্তু সাফল্যের এই চূড়ায় পৌঁছানোর পেছনের ইতিহাসটা ভীষণ মর্মান্তিক ও লড়াইয়ে ভরা। সম্প্রতি কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের (Farah Khan) ইউটিউব ভ্লগে এসে নিজের জীবনের সেই চরম অনাহার ও ফুটপাতে দিন কাটানোর স্মৃতি শেয়ার করলেন 'মহাগুরু'!

খেতে পেতেন না, ঘুমোতেন ফুটপাতে! দেশের প্রথম ১০০ কোটির ছবির মালিক এই বাঙালি নায়ক (Debajyoti Chakraborty)
খেতে পেতেন না, ঘুমোতেন ফুটপাতে! দেশের প্রথম ১০০ কোটির ছবির মালিক এই বাঙালি নায়ক (Debajyoti Chakraborty)

ফারাহ খান এবং মিঠুন চক্রবর্তী দুজনেই সেই শুরুর দিনের হৃদয়বিদারক সংগ্রামের গল্প শোনান।

বিনামূল্যে নাচ আর একমুঠো খাবারের লড়াই

ভ্লগে ফারাহ খানকে স্মৃতিচারণ করে বলেন, 'আমি যখন ছোট ছিলাম, আমার মামা কে. কে. শুক্লা অমিতাভ বচ্চনের জন্য সিনেমার গল্প লিখতেন। তাঁর বাড়ির পার্টিতে আমার মামা মিঠুনদাকে ডেকে আনতেন। শুধু রাতে একমুঠো বিনামূল্যে খাবার পাওয়ার জন্য মিঠুনদা পার্টিতে এসে নাচতেন! কোনো টাকা নিতেন না, বিনিময়ে কেবল রাতের খাবার পেতেন। আজকাল সবাই বললেই 'স্ট্রাগল' শব্দটা ব্যবহার করে, কিন্তু আসল সংগ্রাম কাকে বলে তা মিঠুনদাকে দেখে শেখা উচিত।'

ফারহার কথার উত্তরে আবেগঘন মিঠুন চক্রবর্তী জানান, তাঁর এই কষ্ট কেবল সাধারণ সংগ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তিনি বলেন, ‘এটা সংগ্রামের থেকেও বেশি কিছু। আমি কত শত দিন ফুটপাতে, পার্কে ঘুমিয়েছি! হাঁটতে হাঁটতে যখন শরীর আর চলত না, চরম ক্লান্তিতে রাস্তায় দাঁড়িয়েই মাথা ঘুরে যেত, আমি ফুটপাতে ধপ করে শুয়ে পড়তাম। যখন চোখ খুলতাম, দেখতাম আমি ফুটপাতেই পড়ে আছি।’

ফারাহ খান আরও যোগ করেন, মিঠুন চক্রবর্তীই ভারতীয় ইন্ডাস্ট্রির একমাত্র তারকা যিনি একেবারে জুনিয়র আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করে আজ মেগাস্টার হয়েছেন!

১৯৭৬ সালে মৃণাল সেনের 'মৃগয়া' ছবি দিয়ে যাত্রা শুরু করে 'সুরক্ষা', 'ডিস্কো ডান্সার', 'ডান্স ডান্স'-এর মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া মিঠুনদাকে ২০২৪ সালে 'পদ্মভূষণ' ও 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত করা হয়। অনাহার থেকে সাফল্যের এই রাজকীয় যাত্রাই তাঁকে টলিউড ও বলিউডের সর্বকালের অন্যতম সেরা লেজেন্ড বানিয়ে তুলেছে! বাঙালির আইকন মিঠুন চক্রবর্তী এখন ৪০০ কোটির মালিক। তাঁর ১৬টি বাংলো রয়েছে দেশের নানান প্রান্তে। স্ত্রী,সন্তান নিয়ে সুখের সংসার মহাগুরুর। তবে জীবনের সেই লড়াইের দিনগুলো আজও মনে রেখেছেন মিঠুনদা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks