বৃহস্পতিবার, ৬ই অগস্ট ছিল সিপিআইএম (CPIM)-এর প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তী-র প্রয়াণের পঞ্চম বর্ষপূর্তি। করোনাকালে বাবা হারানোর এই যন্ত্রণাদায়ক দিনে এক বুক জমে থাকা কষ্ট, ক্ষোভ আর তীব্র অপরাধবোধ উগরে দিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। এতদিন যা মনের গভীরে চেপে রেখেছিলেন, এদিন সোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে সেই গোপন সত্য ও হাসপাতালের গাফিলতির বিস্ফোরক বিবরণ তুলে ধরেছেন তিনি।

অনুমতি ছাড়াই ভেন্টিলেশন! চিকিৎসকদের গাফিলতির অভিযোগ
কলকাতা বাইপাস সংলগ্ন যে বেসরকারি হাসপাতালে শ্যামল চক্রবর্তীকে ভর্তি করানো হয়েছিল, সেখানকার পরিবেশ ও চিকিৎসকদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন ঊষসী।
কনসেন্ট ছাড়াই ভেন্টিলেশন
ছোটপর্দার জুন আন্টি ঊষসী লেখেন, বাবাকে ভেন্টিলেশনে দেওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কোনো অনুমতি (Consent) নেয়নি। অনুমতি চাইলে তাঁরা কখনোই দিতেন না। সিনিয়র ডাক্তারের অনুপস্থিতিতে কয়েকজন জুনিয়র আরএমও (RMO) কারও অনুমতি না নিয়েই এই সিদ্ধান্ত নেন।
শারীরিক জটিলতা জানা সত্ত্বেও ভুল: শ্যামলবাবু 'অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস'-এর রোগী ছিলেন। ঊষসীরা জানতেন ফুল অ্যানেস্থেসিয়া দিলে তাঁকে আর ফেরানো সম্ভব নয়, উপরন্তু তিনি নিজেও কখনো ভেন্টিলেশনে যেতে চাননি।
ঊষসীর আক্ষেপ, ‘মামলা করতে পারতাম। কিন্তু বিশ্বাস করুন, আর কোনো এনার্জি অবশিষ্ট ছিল না। কোনোদিনও এই প্রশ্নের উত্তর মিলবে না— অন্য কোনো হাসপাতালে নিয়ে গেলে কি পরিস্থিতি অন্যরকম হতে পারত?’
একক সন্তান ও কেয়ারগিভারের একাকীত্ব ও গ্লানিবোধ
{{/usCountry}}একক সন্তান ও কেয়ারগিভারের একাকীত্ব ও গ্লানিবোধ
{{/usCountry}}বাবার একমাত্র কেয়ারগিভার হিসেবে সেই কঠিন দিনগুলোর মানসিক যন্ত্রণার কথা শেয়ার করেছেন অভিনেত্রী। ঊষসী জানান, বাবা বা মায়ের শেষ দিনগুলোতে আপনি যদি একমাত্র কেয়ারগিভার হন (বিশেষ করে সিঙ্গেল চাইল্ড হলে), তবে আপনি তাঁদের জন্য যতই করুন না কেন, মানুষটি চলে যাওয়ার পর এক বিকট গ্লানিবোধ ও অনর্থক অপরাধবোধ ঘিরে ধরে। বহু চেষ্টা করেও সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় না।
কোভিড পর্বের বাস্তবতা: পোস্টে আগাম ট্রোলদের বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানান যে, বাবার যখন 'কোভিড-১' হয়েছিল, তখন আপ্রাণ চেষ্টা করেও কোনো সরকারি হাসপাতালে বেড অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি বলেই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
বাবার মৃত্যুবার্ষিকীতে ঊষসীর এই সততা ও বিষাদমাখা পোস্ট দেখে সোশাল মিডিয়ায় অনুরাগী থেকে শুরু করে বহু মানুষ অভিনেত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন।