...
...
Next Story

খোঁজ পাওয়ার পর প্রথম পোস্ট উৎসবের! 'জীবন মাঝে মাঝে অপ্রত্যাশিত…', স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন পরিচালক

২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। তারপর ২৬ এপ্রিল অবশেষে তাঁর খোঁজ পাওয়া যায়। এবার উৎসব নিজেই একটি পোস্ট শেয়ার করে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিলেন।

Updated on: Apr 28, 2026, 13:48:28 IST
Advertisement

২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। তারপর ২৬ এপ্রিল অবশেষে তাঁর খোঁজ পাওয়া যায়। তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে জানান যে তিনি, বর্তমানে দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। রবিবার সকালেই সেখানে পৌঁছান কিন্তু মাঝে কোথায় ছিলেন তিনি? কেনই বা এই অন্তর্ধান তা অবশ্য জানা যায়নি। এবার উৎসব নিজেই একটি পোস্ট শেয়ার করে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিলেন।

খোঁজ পাওয়ার পর প্রথম পোস্ট উৎসবের!
খোঁজ পাওয়ার পর প্রথম পোস্ট উৎসবের!

আরও পড়ুন: যৌন হেনস্থার হুমকির বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন রূপাঞ্জনা!

মঙ্গলবার পরিচালক সমাজমাধ্যমে তাঁর পেজ থেকে স্ত্রী মৌপিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হাই, আমি উৎসব। আমি এখন আমার স্ত্রীর সঙ্গে দিল্লিতে আছি এবং ভালো আছি। আমি জানি আপনারা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন এবং তার জন্য আমি আপনাদের সকলের কাছে সত্যিই কৃতজ্ঞ। তবে আমি এটা অবশ্যই বলতে চাই যে, এত উদ্বেগের কারণ তৈরি হোক, বা এমন একটা পরিস্থিতি তৈরি হোক এটা আমি কখনও চাইনি, এটা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু, জীবন মাঝে মাঝে অপ্রত্যাশিত মোড় নেয়। আমি সত্যিই দুঃখিত।’

উৎসব আরও জানান যে, তিনি কিছুটা সময় তাঁর স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান। তবে তাঁকে নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, ফলে উৎসবের এই অন্তর্ধান নিয়ে সকলের মনেই নানা প্রশ্ন জমা হয়েছে। সেই সব উত্তর তিনি দেবেন বলেও জানান। তবে তার আগে নিজের ও পরিবারের জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছেন পরিচালক।

তাঁর কথায়, ‘এই মুহূর্তে, আমি এবং মৌপিয়া আমাদের কিছুটা ব্যক্তিগত সময়ের প্রয়োজন রয়েছে, তাই বিনীত ভাবে অনুরোধ করছি, অনুগ্রহ করে যদি আমাদের কিছুক্ষণের জন্য সেই অবকাশটুকু দেন। কলকাতায় ফিরে এসে আমি আপনাদের সকলের সঙ্গে যোগাযোগ করব, কথা দিচ্ছি। আমাকে এবং আমার স্ত্রীকে আপনারা যে ভালোবাসা দিয়েছে, যেভাবে আমাদের পাশে থেকেছেন, তা দেখে আমি সত্যি অভিভূত।’

শেষে পরিচালক তাঁদের ছবির প্রসঙ্গেও কিছু কথা বলেন। উৎসব বলেন, ‘গতকাল আমরা এই ছবিটা তুলেছি। সেটা পোস্ট করে আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করছি!ধন্যবাদ।’

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ভালো থেকো’। আর এক নেটিজেন লেখেন, ‘আমরা চিন্তিত ছিলাম। ভালো থেকো তোমরা।’ অনেকে আবার তাঁর এই অন্তর্ধান নিয়ে প্রশ্নও তুলেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe