উত্তম কুমারের জন্মশতবর্ষে চলছে উৎসব, কিন্তু অভিনেতা নিজেই জন্মদিন পালন করতেন অন্যদিন!

আজ থেকে ঠিক ১০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন মহানায়ক উত্তম কুমার। বহু বছর আগে তিনি সকলকে ছেড়ে চলে গিয়েছেন কিন্তু আজও বাংলা ইন্ডাস্ট্রিজ এক এবং অদ্বিতীয় মহানায়ক হলেন উত্তম কুমার।

Published on: Sep 3, 2026, 20:40:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ থেকে ঠিক ১০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন মহানায়ক উত্তম কুমার। বহু বছর আগে তিনি সকলকে ছেড়ে চলে গিয়েছেন কিন্তু আজও বাংলা ইন্ডাস্ট্রির এক এবং অদ্বিতীয় মহানায়ক হলেন উত্তম কুমার। মহানায়কের জন্ম শতবার্ষিকীতে পশ্চিমবঙ্গ সরকার টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে উৎসবে মেতেছেন। কিন্তু হয়তো জানলে অবাক হয়ে যাবেন, যে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে আজ, সেই উত্তম কুমার নিজেই নিজের জন্মদিন পালন করতেন অন্যদিন!

উত্তম কুমারের জন্মশতবর্ষে চলছে উৎসব
উত্তম কুমারের জন্মশতবর্ষে চলছে উৎসব

কেন ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন পালন করা হত না? হত না বললে হয়তো ভুল বলা হবে, উত্তম কুমার নিজেই ৩ সেপ্টেম্বর পালন করতেন না নিজের জন্মদিন। তার বদলে ২৭ সেপ্টেম্বর জন্মদিন উদযাপন করতেন তিনি। কিন্তু কেন? কেন এই বিশেষ নিয়ম পালন করতেন তিনি?

আরও পড়ুন: পন্ডিচেরিতে শুটিং শেষে নাচ সৃজিত-যিশুর, ‘কিশোরী’ গানে ইধিকাকে ১০ গোল শঙ্করের

আসলে ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন হলেও ৭ সেপ্টেম্বর উত্তম কুমারের ছেলে গৌতমের জন্মদিন। ওই একই মাসে, ২৭ সেপ্টেম্বর গৌরী দেবীর জন্মদিন ছিল। একই মাসে ৩ জনের জন্মদিন হওয়ার দরুন আর আলাদা আলাদা করে জন্মদিন উদযাপন না করে স্ত্রীর জন্মদিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর তিন জনের একসঙ্গে জন্মদিন পালন করতেন উত্তম কুমার।

আরও পড়ুন: নেপালকে ‘মাতৃভূমি’ বলে দাবি সুনীতার, সকলকে আহ্বান জানালেন পাশে থাকার জন্য

২৭ সেপ্টেম্বর উত্তম কুমারের বাড়ি সেজে উঠত আলোর সাজে। শুধুমাত্র টালিগঞ্জের নয়, মুম্বই থেকেও একাধিক তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রী আসতেন উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে। তবে উত্তম কুমারের প্রয়াণের পর প্রতিবছর নিয়ম করে ৩ সেপ্টেম্বর সেজে ওঠে মহানায়কের ভবানীপুরের বাড়ি।