...
...
Next Story

Venkat Prabhu gifts Vijay: বিজয়ের সঙ্গে দেখা করলেন ‘গোট’ পরিচালক, দিলেন এক অভিনব উপহার

Venkat Prabhu gifts Vijay: ২০২৬ সালের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন সুপারস্টার বিজয় থালাপতি। তবে এই জয় একদিনে আসেনি, এই জয়ের পেছনে রয়েছে বহু বছরের প্রচেষ্টা। সিনেমার জগতে রাজনৈতিক প্রসঙ্গ আনা থেকে শুরু করে সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন বিজয়।

Published on: May 18, 2026, 22:49:09 IST
Advertisement

Venkat Prabhu gifts Vijay: ২০২৬ সালের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন সুপারস্টার বিজয় থালাপতি। তবে এই জয় একদিনে আসেনি, এই জয়ের পেছনে রয়েছে বহু বছরের প্রচেষ্টা। সিনেমার জগতে রাজনৈতিক প্রসঙ্গ আনা থেকে শুরু করে সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন বিজয়।

বিজয়ের সঙ্গে দেখা করলেন ‘গোট’ পরিচালক
বিজয়ের সঙ্গে দেখা করলেন ‘গোট’ পরিচালক

একজন শিল্পী হিসাবে ২০২৪ সালে তিনি শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই ছবিতে বিজয় অভিনয় ছিল চোখে পড়ার মত। এরপর তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে আর সিনেমা জগতে তিনি থাকবেন না। বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে খুশি হয়ে এই ছবির পরিচালক ভেঙ্কট প্রভু অভিনেতাকে দিয়েছেন এক অনন্য উপহার।

সোমবার ভেঙ্কট বিজয়কে উপহারটি দেওয়ার জন্য দেখা করেন তাঁর সঙ্গে। বিজয়ের ঐতিহাসিক রাজনৈতিক ইনিংসে খুশি হয়ে অভিনেতাকে একটি অভিনব নম্বর প্লেট উপহার দেন গোট ছবির পরিচালক ভেঙ্কট প্রভু।

আরও পড়ুন: 'পক্ষপাতদুষ্ট নয়, এমন কেউ দায়িত্বে...', ইন্ডাস্ট্রির অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের

কি এই উপহার?

যে ছবিটি সামনে উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে পরিচালক একটি নম্বর প্লেট তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর হাতে। কিন্তু এই নম্বর প্লেটে রয়েছে এমন কি বিশেষত্ব? আসলে ২০২৪ সালে গোট ছবিতে বিজয়ের গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল TN07CM2026।

আরও পড়ুন: ‘চিরদিনই’ শেষ দিনের শ্যুটিং শেষ, বিদায় বেলায় আবেগঘন পোস্ট কিঙ্কর-সন্তু-মেঘরাজের

চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেওয়ার আগে বিজয়ের আরও একটি শেষ ছবি মুক্তি পাওয়া বাকি আছে। এইচ বিনোথের ‘ জানা নায়গন’ ছবিটি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সিবিএফসি-র সার্টিফিকেশন পেতে দেরি হওয়ায় তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ছবিটি কবে মুক্তি পাবে, তা এখনও দেখার বিষয়। দুর্ভাগ্যবশত, এপ্রিলে ছবিটির এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায় এবং এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks