মুম্বাইতে অবশেষে বর্ষার আগমন ঘটেছে! আর এই বৃষ্টির মরশুম মানেই তো বলিপাড়ায় রোম্যান্সের হাওয়া। এই বৃষ্টিভেজা আবহাওয়াকে আরও একটু স্পেশাল করে তুলতে অনুরাগীদের এক দারুণ উপহার দিলেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। স্ত্রী তথা বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-এর সাথে কাটানো একান্তে এক রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি, যা দেখে কার্যত বুঁদ নেটপাড়া।

সাদা-কালো ফ্রেমে বন্দি এই ছবিতে ক্যাটরিনাকে পরম ভালোবাসায় ভিকির কাঁধ আঁকড়ে ধরে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। দম্পতির এই সহজ ও সুন্দর রসায়ন দেখে ফের একবার তাঁদের প্রেমে পড়েছেন ভক্তরা।
‘বৃষ্টি আর তুমি’— ভিকির মিষ্টি ক্যাপশনে মাতোয়ারা অনুরাগীরা
ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্যাটরিনার সাথে এই সাদা-কালো ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— বৃষ্টি আর তুমি। ওঁর এই মিষ্টি ক্যাপশন এবং ছবিটির কমেন্ট বক্সে ভক্তরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন।
তবে সমস্ত কমেন্টের মধ্যে একটি বিশেষ মন্তব্য সবার নজর কেড়েছে। দম্পতির এক অনুরাগী লিখেছেন, ‘বিহান কৌশল একদিন বড় হয়ে এই ছবিটা ওঁর ওয়ালেটে রেখে দেবে!’
বলাই বাহুল্য, ক্যাটরিনা ও ভিকির একরত্তি ছেলের উল্লেখ করে ভক্তদের এই মিষ্টি মন্তব্য এখন দারুণ ভাইরাল। অন্য এক অনুরাগী লিখেছেন, ‘এই ছবিটা ঘরের এককোণে বসে আমাকে কাঁদিয়ে দিল, এত সুন্দর এরা দুজনে!’
অ্যাওয়ার্ড শো-এর স্ক্রিপ্টেড প্রোপোজাল থেকে প্রেম ও বিয়ে
{{/usCountry}}অ্যাওয়ার্ড শো-এর স্ক্রিপ্টেড প্রোপোজাল থেকে প্রেম ও বিয়ে
{{/usCountry}}বিগত এক টক শো-তে টুইঙ্কেল খান্না ও কাজলের মুখোমুখি হয়ে ভিকি প্রথমবার ওঁর ও ক্যাটরিনার সম্পর্কের শুরুটা নিয়ে মুখ খুলেছিলেন। ভিকি জানান, একটি অ্যাওয়ার্ড শো-এর ব্যাকস্টেজে কৌতুকশিল্পী সুনীল গ্রোভারের মাধ্যমে তাঁদের প্রথম আলাপ হয়।
পরবর্তীকালে আরেকটি অ্যাওয়ার্ড শো-তে হোস্ট করার সময় স্ক্রিপ্টের অংশ হিসেবে ক্যাটরিনাকে মঞ্চে মজা করে প্রোপোজ করেছিলেন ভিকি। ভিকি হাসতে হাসতে বলেন, “আমি স্ক্রিপ্ট অনুযায়ী ওকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি ভিকির মতো কোনও ভালো ছেলেকে বিয়ে করছ না কেন?’ আসলে এই প্রশ্নটা আমাকে সেই শো-তে সব অভিনেত্রীদেরই করতে হয়েছিল। কিন্তু ক্যাটরিনার সাথে আমার সেই ইন্টারঅ্যাকশনটাই ভাইরাল হয়ে যায়।” সেই মজার অনস্ক্রিন মুহূর্তই একসময় বাস্তব জীবনের গভীর প্রেমে রূপ নেয়। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় চার হাত এক হয় তাঁদের। এরপর ওটিটি আর সোশ্যাল মিডিয়ার যুগে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের কোল আলো করে আসে এক পুত্রসন্তান।
মাতৃত্বে মন ক্য়াটরিনা, ভিকির হাতে একগুচ্ছ কাজ
ক্যাটরিনা কাইফ-কে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল বিজয় সেতুপতির সাথে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আপতত নিজের মাতৃত্বকে চুটিয়ে এনজয় করছেন ক্যাটরিনা। ছেলে বিহানই তাঁর ধ্যানজ্ঞান। লাইমলাইট থেকে এখন অনেকটা দূরে তিনি। অন্যদিকে ভিকি কৌশল ‘ছাবা’র সাফল্যের পর এখন পুরোপুরি ব্যস্ত সঞ্জয় লীলা বনসালির আগামী মেগা প্রজেক্ট ‘লভ অ্যান্ড ওয়ার’ -এর শুটিং নিয়ে। এই ছবিতে ভিকির সাথে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তবে কাজের শত ব্যস্ততার মাঝেও মুম্বাইয়ের প্রথম বৃষ্টিতে যেভাবে ক্যাটরিনাকে আগলে সময় কাটালেন ভিকি, তা এক আদর্শ ‘হাজব্যান্ড গোলস’।