...
...
Next Story

‘থ্রি ইডিয়টস ২’-এ চতুর্থ ‘ইডিয়ট’ ভিকি কৌশল? আমির খানের সিক্যুয়েল নিয়ে জল্পনা

বলিউডের কালজয়ী ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমির খান ছবিটির দ্বিতীয় অংশের কাজ শুরু হওয়ার কথা নিশ্চিত করার পর এবার শোনা যাচ্ছে, গল্পে যোগ হতে পারে নতুন একটি চরিত্র—চতুর্থ ‘ইডিয়ট’, আর সেই ভূমিকায় দেখা যেতে পারে ভিকি কৌশলকে।

Published on: May 4, 2026, 19:18:22 IST
Advertisement

থ্রি ইডিয়টস বলিউডের অন্যতম আইকনিক সিনেমা, যেখানে অভিনয় করেছিলেন আমির খান, শরমন জোশি এবং আর মাধবন। এখন এই জনপ্রিয় ছবিটির সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিজেই সিক্যুয়েল তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে একটি প্রতিবেদনে জানা গিয়েছেছে, নির্মাতারা সিকুয়েের গল্পে চতুর্থ একজন ‘ইডিয়ট’ যোগ করার পরিকল্পনা করছেন, আর সেই চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে।

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে আমিরের সঙ্গে ভিকি?
‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে আমিরের সঙ্গে ভিকি?

পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, ছবির গল্পে প্রায় ১০ বছরের সময়ের ব্যবধান (টাইম লিপ) দেখানো হবে। সেই কারণেই নতুন একটি চরিত্র আনা হচ্ছে, যেখানে ভিকি কৌশলকে চতুর্থ ‘ইডিয়টস’ হিসেবে ভাবা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, ভিকি আমির খানের সঙ্গে কাজ করতে এবং এত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে বেশ আগ্রহী। ইতিমধ্যেই ভিকি, আমির এবং পরিচালক রাজকুমার হিরানির মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। ভিকি নাকি মৌখিকভাবে এই চরিত্রে অভিনয় করতেও রাজি হয়েছেন, তবে সবার সময়সূচি মিলিয়ে নেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ।

প্রতিবেদন অনুযায়ী, ভিকি কৌশল তাঁর আসন্ন ছবি ‘মহাবতার’-এর কাজ শেষ করার পরই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু করবেন। এই ছবির জন্য তাঁকে দীর্ঘ সময় ধরে শুটিং করতে হবে বলেও জানা গিয়েছে।

অন্য দিকে, অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান সিক্যুয়েল নিয়ে আরও বিস্তারিত কথা বলেছেন। তিনি জানান, ছবির গল্প তিনি শুনেছেন এবং সেটি তাঁর ‘অসাধারণ’ লেগেছে। আমির বলেন, রাজু হিরানি এখন ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজ করছেন। যদিও চিত্রনাট্যে এখনও কিছু কাজ বাকি আছে, তবুও গল্পটি খুবই শক্তিশালী, ব্যতিক্রমী এবং আগের ছবির মতোই হাস্যরসে ভরপুর হবে।

ভিকি কৌশলের কাজের কথা বলতে গেলে, তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০২৫ সালের ঐতিহাসিক অ্যাকশন ছবি ‘ছাবা’-তে, যা বক্স অফিসে বড় সাফল্য পায়। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কাজ করছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এই ছবিটিও বলিউডের অন্যতম প্রতীক্ষিত প্রোজেক্ট, এবং এর কাজ এখন জোরকদমে চলছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe