২০২৫ সালের নভেম্বরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান— পুত্র বিহান কৌশল। নতুন অতিথি আসার পর থেকেই ভিকি-ক্যাটরিনার জীবনের গতিপথ অনেকটাই বদলে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিতৃত্বের এই নতুন সফর, ১০ মাসের অভিজ্ঞতা এবং ক্যাটরিনা-বিহানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত নিয়ে খোলামেলা কথা বললেন বলিপাড়ার ‘ম্যান অব দ্য মোমেন্ট’ ভিকি কৌশল।

‘সন্তানের অনাবিল হাসিতেই চরম তৃপ্তি’:
পিতৃত্বের অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব বলে মনে করেন ভিকি। তিনি বলেন, 'স্ত্রী ক্যাটরিনার মুখের আনন্দ, আর ছেলের সেই অনাবিল হাসি— এই মুহূর্তগুলো যখন একসাথে চোখের সামনে দেখি, মনে হয় সময়টা যদি এখানেই থমকে যেত! মানুষ নাকি জীবনে কখনও পুরোপুরি তৃপ্ত হয় না, কিন্তু এই শেষ ১০ মাসে ছেলের প্রথম কান্না, ওর নতুন নতুন রূপ আর হাসি দেখে আমার মনে হয়েছে আর কিছুই চাওয়ার নেই। আমি পরম তৃপ্তি পেয়েছি।'
বাবা হওয়ার পর বদলেছে নিজের আচরণও:
{{/usCountry}}বাবা হওয়ার পর বদলেছে নিজের আচরণও:
{{/usCountry}}ভিকি স্বীকার করেছেন যে, বাবা হওয়ার পর তিনি নিজের চালচলন ও ব্যবহারের বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। তাঁর কথায়, 'একটা বাচ্চা সবথেকে আগে তার ঘর থেকেই শেখে, অবচেতনেই সেই শিক্ষা শুরু হয়। সে মা-বাবাকে দেখেই শেখে। তাই গত ১০ মাসে নিজেকে যতটুকু মনিটর করেছি বা আগলে রেখেছি, জীবনে কখনও তা করিনি। নিজের সন্তান যেন সঠিক জিনিসটা শিখতে পারে, নিজেকে ঠিক সেভাবেই গড়ে তোলা— এটাই আমার জীবনের সবথেকে বড় শিক্ষা।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয় বিহান কৌশলের। পরে ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ছেলের নাম প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। কাজের দিক থেকে, সম্প্রতি ‘ছাবা’ ছবিতে প্রশংসিত হওয়ার পর ভিকি এখন ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং অমর কৌশিকের ‘মহাবতার’ নিয়ে। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও ছেলে বিহানের সঙ্গে এই পুঁচকে মুহূর্তগুলোকেই জীবনের সেরা সঞ্চয় বলে মনে করছেন পর্দার ‘ব্যাড নিউজ’ তারকা।