...
...
Next Story

কান্না কাব্যার, মা কোলে নিতেই শান্ত কোয়েল-কন্যা! সপ্তমীর বোনাস কবীরের দুষ্টুমি

সপ্তমীর একটি ভিডিয়োতে স্বামী নিসপাল সিং, ছেলে কবীর ও মেয়ে কাব্যার সঙ্গে দেখা গেল কোয়েলকে। কবীরেরবয়স এখন সাড়ে ৬। অন্যদিকে, কাব্যার এখনো ২ হয়নি।

Published on: Oct 19, 2026, 11:00:59 IST
Advertisement

মল্লিকবাড়ির পুজো বরাবরই বাঙালির খুব কাছের। প্রতিবছর বহু মানুষ হাজির হন মল্লিক পরিবারের উৎসবে সামিল হতে। সঙ্গে পুজোবাড়ি থেকে ভাইরাল হয় কোয়েল-রঞ্জিত মল্লিকের একাধিক ছবি-ভিডিয়ো, যা বরাবরই কেড়ে নেয় নেটপাড়ার মন।

কাব্যা ও কবীরের সঙ্গে কোয়েল।
কাব্যা ও কবীরের সঙ্গে কোয়েল।

সপ্তমীর একটি ভিডিয়োতে দেখা গেল পরিবারের সঙ্গে ছবি তুলবেন কোয়েল। সাদা পাঞ্জাবিতে নিসপাল। পাশে কবীর বসে। কবীরের কোলে কাব্যা। যদিও কোনো এক কারণে ছোট্ট ডলপুতুল খুব খান্না জুড়েছে। কবীর শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। উঠে এসে কাব্য়াকে কোলে নেন কোয়েল। আর মায়ের কোলে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে যায় কাব্যাও।

এরপর কোয়েল কাব্যাকে কোলে নিয়েই বসার চেষ্টা করেন কবীর ও নিসপালের মাঝখানে। এদিকে মাকে জায়গা ছাড়তে নারাজ ছেলে। চলে মায়ের সঙ্গে একটু দুষ্টুমি। আর এই ভিডিয়োই কেড়ে নিয়েছে নেটপাড়ার মন।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক নিসপাল সিং রানের বিয়ে হয় ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি। দীর্ঘ সাত বছর চুটিয়ে প্রেম করার পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নিসপাল সিং পাঞ্জাবি পরিবারের ছেলে হওয়ায় তাঁদের বিয়েতে দুটি সংস্কৃতিরই মেলবন্ধন ঘটেছিল। রাসবিহারী অ্যাভিনিউর একটি গুরুদ্বারে পাঞ্জাবি রীতিতে আনন্দ কারাজ এবং পরবর্তীতে সম্পূর্ণ বাঙালি হিন্দু আচার-অনুষ্ঠান মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান (ছেলে কবীর) এবং ২০২৪ সালের শেষের দিকে তাঁদের দ্বিতীয় সন্তান (মেয়ে কাব্যা) জন্ম নেয়।

মা হওয়ার পর কাজ কিছুটা কমিয়েছেন কোয়েল। যা নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘ছবি পরেও করতে পারব, কিন্তু ছেলে-মেয়ে বড় হওয়ার সময়টা আর ফিরে আসবে না’। জানিয়েছিলেন, ‘সিসিটিভিতে যখন দেখি ও (ছেলে কবীর প্রসঙ্গেই বলেছিলেন একথা, কাব্যার জন্মের পরপরই দেওয়া এক সাক্ষাৎকারে) একা একা ঘরে বসে আছে, তখন খুব কষ্ট হয়। স্কুল থেকে ঠিক সময়ে বাড়ি ফিরছে কি না, কী খাবার খাবে, সবটাই আমার নজরে থাকে।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks