কাকাবাবুর এবারের লক্ষ্য হাম্পি, বিজয়নগরের হীরে কি উদ্ধার করতে পারবেন তিনি?
আগামী ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী ছবি বিজয়গড়ের হীরে। এই ছবিতে আবার কাকাবাবু হয়ে সকলের মন জয় করতে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম কাকাবাবু এসেছিল বড় পর্দায়।
আগামী ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘বিজয়গড়ের হীরে’। এই ছবিতে আবার কাকাবাবু হয়ে সকলের মন জয় করতে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম কাকাবাবু এসেছিল বড় পর্দায়।
কাকাবাবুর এবারের লক্ষ্য হাম্পি
২০১৩ সালে মিশর রহস্য, ২০১৭ সালে ইয়েতি অভিযান এবং তারপর তিন বছর পর শুরু হয়েছিল এই সিনেমার যাত্রা। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিজয়নগরের হীরে গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমার পরিচালক চন্দ্রাশিস রায়।
প্রতিবারের মতো কাকাবাবুর ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ, সন্তুর ভূমিকায় আরিয়ান ভৌমিক। এই ছবির হাত ধরে প্রায় ২৫ বছর পর পর্দা ভাগ করে নেবেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত। অভিনয় করবেন রাজনন্দিনী পাল, অনুজয় চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, পুষন দাশগুপ্ত।
ছবির টিজার দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল হাম্পিতে হতে চলেছে কাকাবাবুর আগামী অভিযান। এবার ট্রেলারে মোটামুটি স্পষ্ট হয়ে গেল অভিযানের পেছনে থাকা আসল কারণ। বিজয়নগরের বুকে একটি হীরের সন্ধানে কাকাবাবুর এই অভিযান।
ট্রেলার থেকে জানা যায়, বিজয়নগরের সম্রাটের কাছে একটি হীরে ছিল যা আকারে এবং ওজনে দুটোই কোহিনূরের থেকে অনেক বড়। কিন্তু সেই হীরেই নাকি পাচার করার জন্য উঠেপড়ে লেগেছে একদল দুষ্কৃতি। যদিও এখনও সেই হীরের সন্ধান পায়নি তারা। এবার হীরে খুঁজতে গিয়ে দুষ্কৃতীদের মুখোমুখি হতে হবে কাকাবাবুকে।
প্রসঙ্গত, ছবিটির প্রচারে বিন্দুমাত্র খামতি রাখেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যারা কাকাবাবু চরিত্রটিকে বইয়ের পাতায় পড়েছেন, তারা একবার হলেও এই ছবিটি বড় পর্দায় দেখতে আসবেন বলে আশাবাদী তিনি। তিনি অভিভাবকদের আহ্বান জানিয়েছেন যাতে সন্তানদের নিয়ে তারা এই ছবিটি দেখতে আসেন সিনেমা হলে।
উল্লেখ্য, ২০২৬ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এটি প্রথম ছবি। ইতিমধ্যেই কৌশিক গঙ্গোপাধ্যায় ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তাঁর জুটি বাঁধার কথা শুনতে পাওয়া গিয়েছে। ২০২৫ সালের মতো ২০২৬ সালেও যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকদের একাধিক চমক দেবেন তা বলাই বাহুল্য।
News/Entertainment/কাকাবাবুর এবারের লক্ষ্য হাম্পি, বিজয়নগরের হীরে কি উদ্ধার করতে পারবেন তিনি?