‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের হাত ধরে প্রিয় জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। পরবর্তী সময়ে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন এই তারকা জুটি। এবার অনেকদিন বাদে আবার প্রেমের গল্পে জুটি বাঁধতে চলেছেন তাঁরা।

ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি তবে আপাতত ছবির নাম রাখা হয়েছে ‘রাজকন্যা’। জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় নিজেই। বহুদিন ধরেই তিনি এই সিনেমাটি নিয়ে চিন্তাভাবনা করেছিলেন কিন্তু অভিনেত্রীর সময় হচ্ছিল না বলে প্রায় সাড়ে তিন বছর অপেক্ষা করতে হল বিক্রমকে।
আরও পড়ুন: ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পায়েল-সব্যসাচী, দিলেন পুজো
গল্প প্রসঙ্গে
ছবিতে বিক্রমের চরিত্রের নাম দিব্য এবং শোলাঙ্কির চরিত্রের নাম সোমদত্তা। পুরো সিনেমাটি প্রেমকে ঘিরেই তৈরি করা হয়েছে। দুটি ছেলে মেয়ে যাদের স্কুল থেকেই সম্পর্কের শুরু হয় কিন্তু কলেজে পড়াকালীন সেটা অনেকটাই পাল্টে যায় এবং যখন ৩০ বছর বয়সে তারা এসে পৌঁছায় তখন সেই সম্পর্কের সমীকরণ আবারো পাল্টায়।
এই তিনটি আলাদা আলাদা সময়ের গল্পকে খুব সুন্দর ভাবে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। ছবিতে যেহেতু দুটো বয়সের চরিত্রে বিক্রমকে দেখা যাবে তাই শারীরিক গঠনেও বিক্রম কিছু পরিবর্তন এনেছেন। একেবারে আদ্যপ্রান্ত এই ভালোবাসার গল্প মানুষের পছন্দ হবে বলেই আশাবাদী তিনি।
আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়, অতিথির তালিকা প্রকাশ মিঠুনের
{{/usCountry}}আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়, অতিথির তালিকা প্রকাশ মিঠুনের
{{/usCountry}}আজ অর্থাৎ ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। গ্রীষ্ম, বর্ষা, শীত এই তিনটি ঋতুতে ছবিতে শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক। খুব সম্ভবত ডিসেম্বরে মেসেঞ্জার ড্যাম সংলগ্ন এলাকায় শুটিং করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর গরমের ছুটিতে মুক্তি পাবে এই ছবিটি।