...
...
Next Story

Vikram Chatterjee: চোখে ভাঙা চশমা, রক্তাক্ত শরীর! ‘তারকাটা’- র মোশন পোস্টারে বড় চমক বিক্রমের

Vikram Chatterjee: রক্তাক্ত শরীর, চোখে ভাঙা চশমা, মুখে পৈশাচিক হাসি, হাতে বন্দুক যার নিশানা সে নিজেই। সম্প্রতি এমনই একটি সাজে সকলের সামনে ধরা দিলেন বিক্রম চট্টোপাধ্যায়। না, নিজেকে সত্যি সত্যি গুলি করছেন না তিনি বরং এটি আসন্ন ওয়েব সিরিজ তারকাটা- র মোশন পোস্টার।

Updated on: Apr 15, 2026, 22:29:31 IST
Advertisement

Vikram Chatterjee As Tarkata: রক্তাক্ত শরীর, চোখে ভাঙা চশমা, মুখে পৈশাচিক হাসি, হাতে বন্দুক যার নিশানা সে নিজেই। সম্প্রতি এমনই একটি সাজে সকলের সামনে ধরা দিলেন বিক্রম চট্টোপাধ্যায়। না, নিজেকে সত্যি সত্যি গুলি করছেন না তিনি বরং এটি আসন্ন ওয়েব সিরিজ ‘তারকাটা’- র মোশন পোস্টার।

ভাঙা চশমা পরে হাসতে হাসতে নিজেকেই গুলি করতে চলেছেন বিক্রম!
ভাঙা চশমা পরে হাসতে হাসতে নিজেকেই গুলি করতে চলেছেন বিক্রম!

মোশন পোস্টার প্রসঙ্গে

পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে বিক্রম রক্ত মেখে হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছেন। সেটি তাক করে আছেন নিজের দিকেই। পোস্টারের পেছনে লেখা ‘টিনটিন’, ‘খিদে পেয়েছে’, ‘মালটা কে’ সহ বিভিন্ন শব্দ।

আরও পড়ুন: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-য় এন্ট্রি নতুন নায়কের, দেবের সঙ্গে পাল্লা দেবেন কে?

শমীক রায়চৌধুরী পরিচালিত এই সিরিজ প্রযোজনা করছেন বিক্রম নিজেই। বিক্রম চট্টোপাধ্যায় ফিল্ম প্রোডাকশন প্রযোজিত হতে চলেছে এই সিরিজ। প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনব ঘোষ। সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সঙ্গ দিয়েছেন সৌমিত দেব এবং অভিনব ঘোষ।

ছবিতে বিক্রম ছাড়া অভিনয় করবেন ইন্ডিয়ান আইডল খ্যাত ময়াং চাং। অভিনয় করবেন সত্যম ভট্টাচার্য, সুস্মিতা রায়, দেবেশ রায়চৌধুরী, আয়ুষ দাস এবং প্রিয়াঙ্কা সরকার।

সম্প্রতি রাহুলের মৃত্যুর পর এই সিরিজের বাকি শ্যুটিংয়ের কাজেই ফিরেছেন প্রিয়াঙ্কা। ছবির কিছু অংশ কলকাতায় এবং কিছু অংশ টাকিতে শ্যুটিং হয়েছে। এই সিরিজের শ্যুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায়ের।

গত মাসে টাকিতে সত্যম ভট্টাচার্যের সঙ্গে শ্যুটিং চলাকালীন ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। যদিও কিছু সময়ের মধ্যেই তিনি আবার ফিরে যান কাজে। প্রযোজক হিসেবে বিক্রমের এটি প্রথম কাজ, তাই এই সিরিজ নিয়ে অভিনেতার মনে একটা আলাদাই উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন: দাদু হলেন প্রভাত রায়, নববর্ষের সকালে একতার ঘর আলো করে এল ‘রায়বাঘিনী’

সিরিজ মুক্তির তারিখ ঘোষণা না করা হলেও জানা গিয়েছে ডিজিটাল প্লাটফর্ম জি ফাইভের পর্দায় দেখানো হবে এই সিরিজটি। ‘বেলাইন’ খ্যাত পরিচালকের কাজ থেকে আরো একটি মাস্টারপিস উপহার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe