...
...
Next Story

শাহরুখের প্যান্টের ভাঁজ ঠিক করতে ঝুঁকলেন বিক্রান্ত, তারপর কী করলেন বাদশা?

মুম্বইয়ের এক অনুষ্ঠানে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসির একটি মিষ্টি মুহূর্ত নজর কাড়ল সকলের। বাদশার প্যান্টের ভাঁজ পায়ের কাছে আটকে যেতে দেখে নিজেই ঝুঁকে পড়ে তা ঠিক করে দেন বিক্রান্ত। সহ-অভিনেতার এই সৌজন্যে আপ্লুত শাহরুখও তাঁকে জড়িয়ে ধরেন।

Published on: Nov 22, 2026, 11:34:46 IST
Advertisement

তারকাদের জৌলুস আর গ্ল্যামারের বাইরেও যে ছোট ছোট মুহূর্ত মন ছুঁয়ে যেতে পারে, তারই প্রমাণ মিলল মুম্বইয়ের এক অনুষ্ঠানে। গত ২১ নভেম্বর একই মঞ্চে হাজির হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ও অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সেখানেই দু'জনের মধ্যে ঘটে যাওয়া একটি মিষ্টি ঘটনা নজর কেড়েছে উপস্থিত সকলের। শাহরুখের পোশাক সামলে দিতে এগিয়ে এলেন বিক্রান্ত। আর তাঁর এই সৌজন্যের জবাবে বাদশাও যা করলেন, তা মন জয় করেছে অনুরাগীদের।

ভাইরাল বিক্রান্ত ও শাহরুখের এই মুহূর্ত।
ভাইরাল বিক্রান্ত ও শাহরুখের এই মুহূর্ত।

ঘটনার সূত্রপাত অনুষ্ঠানের মঞ্চে। শাহরুখ খান ও বিক্রান্ত মেসিকে মঞ্চে আমন্ত্রণ জানান সঞ্চালক বোমান ইরানি। দু'জনে যখন দর্শকদের উদ্দেশে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই শাহরুখের প্যান্টের দিকে নজর যায় বিক্রান্তের। তিনি লক্ষ করেন, বাদশার বাঁ পায়ের জুতোর কাছে প্যান্টের ভাঁজ আটকে গিয়েছে। বিষয়টি বুঝতে পেরেই আর দেরি করেননি বিক্রান্ত। সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে নিজের হাতে শাহরুখের প্যান্টের ভাঁজ ঠিক করে দেন তিনি।

বিক্রান্তের এই আচরণে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন শাহরুখ। পাল্টা অভিনেতাকে এক হাতে জড়িয়ে ধরেন তিনি। পাশাপাশি বিক্রান্তের পিঠে স্নেহের হাত বুলিয়ে দেন বলিউডের 'কিং'। মঞ্চের এই ছোট্ট মুহূর্তেই ধরা পড়ে দুই অভিনেতার পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতা। তারকাদের ব্যস্ততার মাঝেও এমন সৌজন্য যে কতটা সুন্দর হতে পারে, তা আরও একবার বুঝিয়ে দিলেন তাঁরা।

সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কিং'। ফলে বড়দিনের মরশুমে শাহরুখের এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা যে অনেকটাই বেশি, তা বলাই বাহুল্য। এখন অপেক্ষা শুধু ট্রেলারের। সেখানে বাদশাকে কোন নতুন অবতারে দেখা যাবে, সেটাই দেখার।

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks