ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) মুম্বইয়ের ভারসোভায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। সম্পত্তির নথি অনুযায়ী, দম্পতি ২,৬৪৪ বর্গফুটের এই ফ্ল্যাটটি ১৮.২৯ কোটিতে কিনেছেন দম্পতি। বিগত কয়েকবছর ধরেই ভারত ছেড়ে লন্ডনের বাসিন্দা বিরুষ্কা। যদিও কাজের সূত্রে দুজনকে হামেশাই দেখা যায় ভারতে। সম্প্রতি তাঁদের ভারত সফরের সময় প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

অ্যাপার্টমেন্টটি অন্ধেরি পশ্চিমের ভারসোভার Godrej Skyshore-এ অবস্থিত। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে ৩১৬ বর্গফুটের এক্সক্লুসিভ স্পেস এবং তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। ২০২৬ সালের ২১ জুলাই এই সম্পত্তির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। নথি অনুযায়ী, এই কেনাকাটার জন্য ১.০৯ কোটি স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে। এর আগে ২০২৬ সালের এপ্রিলে একই আবাসনে অভিনেত্রী টাবু (Tabu)-ও একটি ২,১৫৩ বর্গফুটের অ্যাপার্টমেন্ট কিনেছিলেন।
তবে মুম্বইতে বিলাসবহুল প্রপার্টি কিনলেও, তাঁরা যে সেখানে এসে পাকাপাকিভাবে থাকবেন এরকম না ভাবাই ভালো! কারণ বলিউড তারকা ও ক্রিকেটাররা বরাবরই রিয়েল এস্টেটে বিনিয়োগ করে থাকেন। বিরাট ও অনুষ্কাও রয়েছেন এই তালিকায়। চলতি বছরের জানুয়ারিতে তাঁরা আলিবাগের জিরাড গ্রামে আওয়াস বিচের কাছে ৫ একরেরও বেশি জমি প্রায় ৩৭.৮৬ কোটিতে কিনেছিলেন। এর আগে ২০২২ সালে দম্পতি আলিবাগেই প্রায় ১৯ কোটিতে ৮ একর জমি কেনেন। সেই জমিতে তাঁরা একটি বিলাসবহুল ভিলা নির্মাণ করেছেন, যেখানে রয়েছে টেম্পারেচার-কন্ট্রোলড সুইমিং পুল, কাস্টমাইজড কিচেন, জাকুজি, বড় বাগান, ঢাকা পার্কিং এবং কর্মীদের থাকার আলাদা ব্যবস্থা। যদিও এটি আপাতত ব্যক্তিগত ব্যবহারেই কাজে আসে।
পশ্চিম দিল্লিতে বেড়ে ওঠা বিরাট কোহলির গুরগাঁওয়ের ডিএলএফ ফেজ-১-এ প্রায় ১০,০০০ বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি।
{{/usCountry}}পশ্চিম দিল্লিতে বেড়ে ওঠা বিরাট কোহলির গুরগাঁওয়ের ডিএলএফ ফেজ-১-এ প্রায় ১০,০০০ বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি।
{{/usCountry}}সম্প্রতি মথুরার শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে দেখা যায় অকায় ও ভামিকার মা-বাবাকে। উত্তরপ্রদেশে অবিরাম বৃষ্টির কারণে জল জমে থাকা সত্ত্বেও ভোর ৪টে নাগাদ তাঁরা আশ্রমে পৌঁছান। দুজনেই খুব সাধারণ পোশাকে হাজির হয়েছিলেন প্রেমানন্দ মহারাজের দর্শনে। বিরাটের গলায় তুলসীর মালা, কপালে তিলক নজর কাড়ে। খালি পায়ে দুজনে ঘুরে দেখেন আশ্রম। এমনকী, প্রেমানন্দ মহারাজের দর্শন ছেড়ে যখন বেরিয়ে আসছিলেন তাঁরা, তখন দুজনের হাতেই দেখা যায় প্রসাদ।