...
...
Next Story

Anushka-Virat: চন্দন-চর্চিত কপাল,মাথায় ওড়না! টানা ২বার IPL জয়,প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

রুপোলি পর্দার চেনা চাকচিক্য, লাইমলাইট আর গ্ল্যামার দুনিয়ার হাতছানি— এক লহমায় এই সব কিছু থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। আরসিবির ট্রফি জয়ের পর স্বামী বিরাট কোহলির সাথে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে ছুটলেন নায়িকা।

Published on: Jun 2, 2026, 15:34:41 IST
Advertisement

রুপোলি পর্দার চেনা চাকচিক্য, লাইমলাইট আর গ্ল্যামার দুনিয়ার হাতছানি— এক লহমায় এই সব কিছু থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। আরসিবির ট্রফি জয়ের পর স্বামী বিরাট কোহলির সাথে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে ওঁর ছুটে যাওয়া কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ওঁর জীবনযাত্রার এক বড়সড় পরিবর্তনেরই প্রতিফলন। অভিনয় জগতের চেনা জাঁকজমক ভুলে অনুষ্কা এখন মজেছেন এক্কেবারে শান্ত, আধ্যাত্মিক এবং ধর্মেকর্মের এক নিভৃত জীবনে।

চন্দন-চর্চিত কপাল,মাথায় ওড়না! টানা ২বার IPL জয়,প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা
চন্দন-চর্চিত কপাল,মাথায় ওড়না! টানা ২বার IPL জয়,প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আইপিএল-এর (IPL) মঞ্চে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়न्स ট্রফি ঘরে তুলেছে। আর আরসিবির এই ব্যাক-টু-ব্যাক মেগা জয়ের সেলিব্রেশন মাঠ ছাড়িয়ে এবার পৌঁছাল বৃন্দাবনের পুণ্যভূমিতে! ট্রফি জয়ের পর মাঠের মধ্যে বিরাটের উদ্দাম নাচ আর অনুষ্কার সাথে মিষ্টি মুহূর্তের ছবি নেটপাড়ায় ভাইরাল হতেই, এই তারকা দম্পতি মেতে উঠলেন ভক্তি আর আধ্যাত্মিকতায়।

আইপিএল-এর ট্রফি হাতে পাওয়ার পর সোমবার রাতেই অনুষ্কাকে সাথে নিয়ে বৃন্দাবনের বিখ্যাত রাধা কেলি কুঞ্জ আশ্রমে পৌঁছে যান বিরাট কোহলি। সেখানে পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজের দর্শন করেন এবং তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন এই যুগল। গত কয়েক বছর ধরেই বিরাট ও অনুষ্কা নিয়মিত প্রেমানন্দ মহারাজের দরবারে যাতায়াত করছেন এবং ওঁর সৎসঙ্গের সাক্ষী থেকেছেন।

আশ্রম সূত্রের খবর, কড়া নিরাপত্তার মধ্যে সেখানে পৌঁছে প্রায় দুই ঘণ্টা সময় কাটান তাঁরা। মহারাজকে প্রণাম করার এবং ওঁর কথা শোনার একটি মিষ্টি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। মাঠের সেই চেনা আগ্রাসী কোহলিকে এভাবে হাত জোড় করে শান্ত মনে বসে থাকতে দেখে অবাক সকলেই।

৩০ মিনিটে ১০ লক্ষ লাইক! ট্রফিতে চুমু খেয়ে ভালোবাসা জাহির অনুষ্কার

আরসিবির এই ঐতিহাসিক জয়ের পর সোমবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি অতি মিষ্টি ছবি শেয়ার করেন খোদ অনুষ্কা শর্মা। ছবিতে দেখা যাচ্ছে, বিরাটের হাতের আইপিএল ট্রফিটি ধরে হাসিমুখে স্বামীর কপালে ভালোবাসার চুমু এঁকে দিচ্ছেন অভিনেত্রী, আর বিরাটের চোখে-মুখে তখন জয়ের চওড়া হাসি। অনুষ্কা ক্যাপশনে কোনো দীর্ঘ লেখা লেখেননি, স্রেফ একটি ভিকট্রি সাইন, হার্ট এবং হাত জোড় করার ইমোজি পোস্ট করেছেন।

প্রসঙ্গত, দুই সন্তান ভামিকা এবং অকায়-কে নিয়ে বর্তমানে বেশিরভাগ সময়টাই লন্ডনে কাটান এই তারকা জুটি। তবে বিদেশের মাটিতে থাকলেও, দেশের টান আর ঈশ্বরের প্রতি ভক্তি যে তাঁরা বিন্দুমাত্র ভুলে যাননি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe