বছরখানেক আগেই স্ত্রী-সন্তানদের নিয়ে দেশ ছেড়েছেন বিরাট কোহলি। ভক্তকূলের চোখের আড়ালে থাকতেই নাকি এহেন সিদ্ধান্ত। আর পাঁচজন সাধারণ মানুষের মতো, খ্যাতির বাইরে বেরিয়ে জীবন কাটাতে চান, তেমনটাই দাবি করেছেন বহুবার বিরাট-অনুষ্কার ভক্তরা। তবে ভারতীয় তারকা ক্রিকেটারের সাম্প্রতিক একটা ভিডিয়োর কারণে বেশ আলোচনায়, থুরি বলা চলে সমালোচনায় দুই সন্তানের বাবা বিরাট কোহলি।

আপাতত আইপিএলে খেলতে ভারতে এসেছেন সপরিবারে। ভিডিয়োটিতে দেখা গেল আরসিবি-র টিম যেই হোটেলে আছে, সেই হোটেলের লবিতে অপেক্ষারত এক খুদে। বিরাটকে দেখে হাতে একটা ব্যাট নিয়ে অটোগ্রাফের জন্য ছুটে যায় সে। তবে আটকে দেয় ক্রিকেটারের নিরাপত্তারক্ষীরা। শুধু তাই নয়, ফিরেও তাকান না বিরাট এক মুহূর্তের জন্য। এরপর কান্নায় রীতিমতো ভেঙে পড়ে সেই খুদে। নিজের আবেগ সামলাতে না পেরে, রাতে ছুঁড়ে ফেলে দেয় হাতে থাকা ব্যাট।
আর বিরাটের এই ভিডিয়োই ব্যাপকভাবে ট্রোলের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটপাড়ার বড় একটা অংশের মনে করছেন, এক মুহূর্ত দাঁড়িয়ে খুদে ভক্তের দিকে একটু মনযোগ দিলেই পারতেন! যদিও ক্রিকেটারের একাধিক ভক্ত আবার দাবি করেছেন যে, বিরাট বাচ্চাটিকে লক্ষ্যই করেনি!
এক নেটিজেন লিখেছেন, ‘কীসের এত ঔদ্ধত্য, তাও একটা ছোট্ট বাচ্চার সঙ্গে! এক মুহূর্ত দাঁড়িয়ে সই করে দিতে পারল না?’ আরেকজন মন্তব্য করেন, ‘আহা রে, বেচারা কত আশা করেছিল। আমরা এদের ভগবানের জায়গায় বসিয়ে দেই। আর এরা ফিরেও তাকায় না!’ তৃতীয় এক ব্যক্তি আবার বিরাটের পক্ষ নিয়ে লেখেন, ‘একটা ম্যাচ খেলার পর কারোরই ধৈর্য থাকে না। এরকম হতে পারে বিরাট বাচ্চাটাকে দেখেইনি।’
বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন। একটি সাধারণ রান তাড়ার ম্যাচে ২৩ রানে অপরাজিত থেকে তিনি আইপিএলে ৯,০০০ রান পূর্ণ করা বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে নজির স্থাপন করেন। Indian Premier League-এ কোহলির এই কৃতিত্ব তার দীর্ঘদিনের ধারাবাহিকতা, আনুগত্য এবং আধিপত্যেরই প্রমাণ। রয়্যাল চ্যালেঞ্জার্জ বেঙ্গালুরু-র মুখ হিসেবে ২০০৮ সাল থেকে তিনি ফ্র্যাঞ্চাইজিটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং আজকে এটিকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
{{/usCountry}}বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন। একটি সাধারণ রান তাড়ার ম্যাচে ২৩ রানে অপরাজিত থেকে তিনি আইপিএলে ৯,০০০ রান পূর্ণ করা বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে নজির স্থাপন করেন। Indian Premier League-এ কোহলির এই কৃতিত্ব তার দীর্ঘদিনের ধারাবাহিকতা, আনুগত্য এবং আধিপত্যেরই প্রমাণ। রয়্যাল চ্যালেঞ্জার্জ বেঙ্গালুরু-র মুখ হিসেবে ২০০৮ সাল থেকে তিনি ফ্র্যাঞ্চাইজিটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং আজকে এটিকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
{{/usCountry}}রান তাড়া করার ক্ষেত্রে কোহলি বরাবরই আরসিবি-র সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আইপিএল ২০২৩ থেকে শুরু করে ২১টি ম্যাচে তিনি মাত্র একবার এক অঙ্কে আউট হয়েছেন। চলতি আইপিএল ২০২৬ মৌসুমেও তাঁর ফর্ম দুর্দান্ত। আট ম্যাচে তিনি ইতিমধ্যেই ৩৫১ রান করেছেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।