...
...
Next Story

NIIT-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবাদে ইন্ডিয়ান আইডল থেকে বাদ? ‘যাই হোক না কেন...’, চোখের জল মুছে বললেন বিশাল দাদলানি

বিশাল দাদলানি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও শেয়ার করেছেন এবং তাকে শো থেকে সরানো হয়েছে কিনা তা নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

Updated on: May 27, 2026, 18:43:07 IST
Advertisement

ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো-টি বরাবরই দর্শকদের খুব পছন্দের। গায়ক বিশাল দাদলানি বহু বছর ধরে এই শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। সামলাচ্ছেন বিচারকের কুর্সি। তবে গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় বিশালকে ঘিরে চর্চা। একাধিক ভাইরাল পোস্টে দাবি করা হতে থাকে, নীটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় তাঁকে ইন্ডিয়ান আইডল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সত্যিই কি বাদ পড়েছেন বিশাল দাদলানি?

ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়লেন বিশাল দাদলানি?
ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়লেন বিশাল দাদলানি?

এখন বিশাল এই বিষয়ে নীরবতা ভেঙেছেন। মঙ্গলবার নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন বিশাল। এসব গুজব অস্বীকার করেছেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি ইন্ডিয়ান আইডলের সেটে। ক্রমাগত মুছছেন চোখের জল। যদিও পুরোটাই নাটক। এরপর যদিও জোরে জোরে হাসতে শুরু করেন। বলে ওটেন, ‘আমি এখানেই আছি, বেবি।’

এই ভিডিয়োটি শেয়ার করে বিশাল লেখেন, 'মনে রাখবেন আপনি অনলাইনে যা দেখছেন তা সব সময় বিশ্বাস করবেন না। অনেক ম্যানুপুলেশন চলছে। ভালো লড়াই চালিয়ে যান এবং আপনার যা বলতে হবে তা বলুন। ’

নিট (NIIT) পেপার ফাঁস হওয়ার বিষয়ে বিশাল বলেন, ‘আমি এই ভিডিয়োটি তৈরি করছি কারণ আমি শিক্ষার্থীদের সমর্থন দিতে চাই। এই বছর যা ঘটেছে তা ভুল ছিল এবং তার চেয়েও খারাপ ব্যাপার হলো, কোনো সরকারি সংস্থা এর দায় নেয়নি এবং তার চেয়েও খারাপ ব্যাপার হল রাজনীতিবিদরা বলছেন যে এটা এমন কোনো বড় কোনো ব্যাপার নয়।’

বিশাল আরও বলেন, ‘যাদের ক্ষমতা আছে তারা শিক্ষিত নয়। এটা ভারতের ধ্বংসযজ্ঞ। আপনি এটি পছন্দ করুন বা না করুন, আপনার এটা ভালো লাগুক বা না লাগুক, এটাই সত্যি। সম্ভব হলে ভালো মানুষ বেছে নিন।’

ইন্ডিয়ান আইডল শো সম্পর্কে

ইন্ডিয়ান আইডলের পথ চলা শুরু হয়েছিল ২০০৪ সালের ২৮ অক্টোবর। বর্তমানে শোয়ের ১৬তম মরশুমটি চলছে। থম সিজনটি উপস্থাপনা করেছিলেন অনু মালিক, সোনু নিগম এবং ফারহা খান। বিজয়ী হয়েছেন অভিজিৎ সাওয়ান্ত

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe