...
...
Next Story

Jeetu Kamal: ‘আমার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ থাকলে…’, রবিবার শেষ শ্যুটিং চিরদিনই তুমি যে আমারের, বিস্ফোরক জীতু!

টলিউডের অন্দরে সাংসদ সায়নী ঘোষের সঙ্গে তাঁর দ্বৈরথ যখন তুঙ্গে, ঠিক তখনই কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ইতি টানলেন অভিনেতা জীতু কমল। ‘চিরদিনই তুমি যে আমার’-এর সফর শেষ হচ্ছে রবিবার। শেষবারের মতো এই মেগার নায়ক 'আর্য সিংহ রায়'-এর জুতোয় পা গলালেন জীতু।

Published on: May 17, 2026, 11:57:04 IST
Advertisement

একদিকে যখন প্রাক্তন স্ত্রী নবনীতাকে নিয়ে লাইভ করে সায়নী ঘোষকে পাল্টা চাল দিয়েছেন, ঠিক তার কয়েকঘণ্টা পরই কাজের ময়দানে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন জীতু কমল। রবিবার, ১৭ মে শেষ হচ্ছে জীতু অভিনীত জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শ্যুটিং পর্ব। এদিন সকাল ৮টার কলটাইমে শেষবারের মতো সেটে হাজির হন অভিনেতা। তবে এই শেষ দিনে সহকর্মীদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন, তা বিনোদন মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

‘আমার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ থাকলে…’, রবিবার শেষ শ্যুটিং চিরদিনই তুমি যে আমারের, বিস্ফোরক জীতু!
‘আমার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ থাকলে…’, রবিবার শেষ শ্যুটিং চিরদিনই তুমি যে আমারের, বিস্ফোরক জীতু!

জীতুর শেয়ার করা ‘ফাইনাল কল’:

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ধারাবাহিকের শেষ দিনের কলটাইমের মেসেজ শেয়ার করে জীতু লেখেন, ‘The final call of CTJA has arrived, thanking you for your immense love and affections’ (সিটিজেএ-র শেষ ডাক চলে এসেছে, আপনাদের এই বিপুল ভালোবাসা ও স্নেহের জন্য ধন্যবাদ)।

সহকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা:

তবে শুধুমাত্র দর্শকদের ধন্যবাদ জানিয়েই ক্ষান্ত হননি জীতু। টলিপাড়ার সাম্প্রতিক কাদা ছোড়াছুড়ি এবং ‘পরে এসে অভিযোগ তোলার’ ট্রেন্ডকে নিশানা করে তিনি সহ-অভিনেতা ও কলাকুশলীদের উদ্দেশ্যে একটি কড়া নোট লেখেন। জীতু লেখেন, ‘আমি ‘চিরদিনই তুমি যে আমার’ প্রজেক্টের সাথে যুক্ত সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলছি— যদি আপনাদের কোনো দুর্ব্যবহার বা হেনস্থা নিয়ে অভিযোগ থাকে, তবে দয়া করে তা এখনই জানান, এখনই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার অনেক পরে কোনো গোপন উদ্দেশ্যে বা অন্য কোনো মোটিভে অভিযোগ নিয়ে সামনে আসবেন না। একজন শিল্পী হিসেবে এটা আমার খুব গায়ে লাগে।’

চিঠির শেষে জীতু যোগ করেন, একরাশ অভিজ্ঞতার ঝুলি সঙ্গে নিয়ে এই প্রজেক্টটি আগামীকাল শেষ হচ্ছে। টলিপাড়ায় ইদানীং বিতর্কের কেন্দ্রে রয়েছেন জীতু। চিরদিনই তুমি যে আমার প্রোজেক্ট তাঁকে যেমন জনপ্রিয়তা দিয়েছে, তেমনই বিতর্ক পিছু ছাড়েনি নায়কের।

সায়নী ঘোষের সঙ্গে বিতর্কের উত্তাপের মাঝেই আর্য সিংহ রায়ের চরিত্রকে বিদায় জানিয়ে জীতুর এই সাহসী বার্তা প্রমাণ করে দেয় যে, মাঠ এবং জীবনের পিচ— দু জায়গাতেই তিনি সোজা ব্যাটে খেলতেই বেশি পছন্দ করেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe