...
...
Next Story

'আর একটাও বাচ্চা নয়!’ তৃতীয় প্রেগন্যান্সির জল্পনা ওড়ালেন মীরা, বরের প্রাক্তন করিনার সঙ্গে জমিয়ে আড্ডা!

কারিনা কাপুরের টক শো হোয়াট উইমেন ওয়ান্টের নতুন অতিথি হিসাবে দেখা মিলবে নায়িকার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের। খোশগল্প করতে দেখা গেল শাহিদের প্রাক্তন ও বর্তমানকে।

Published on: Oct 30, 2026, 09:00:34 IST
Advertisement

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan)-এর জনপ্রিয় চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ (What Women Want)-এর নতুন পর্বে এবার বড় চমক! আগামী পর্বে তাঁর সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যাবে নায়িকার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত (Mira Rajput)-কে। গতকাল প্রকাশ পাওয়া প্রোমোতেই দুই তারকার খুনসুটি ও রসায়ন নজর কেড়েছে অনুরাগীমহলের।

'আর একটাও বাচ্চা নয়!’ তৃতীয় প্রেগন্যান্সির জল্পনা ওড়ালেন মীরা, বরের প্রাক্তন করিনার সঙ্গে জমিয়ে আড্ডা!
'আর একটাও বাচ্চা নয়!’ তৃতীয় প্রেগন্যান্সির জল্পনা ওড়ালেন মীরা, বরের প্রাক্তন করিনার সঙ্গে জমিয়ে আড্ডা!

‘আমাদের আর কোনও সন্তান হচ্ছে না!’: মীরা রাজপুত

প্রোমো ভিডিওতেই কারিনা মীরাকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমার মনে হয় এই পর্বটি দেখার জন্য সবাই দারুণ উত্তেজিত!’ মীরাও মিষ্টি হেসে সায় দেন। কারিনা যখন মীরাকে প্রশ্ন করেন তাঁর কানে আসা সবচেয়ে অদ্ভুত বা বোকা রটনা কোনটি? উত্তরে মীরা জানান, মাঝেমধ্যেই রটে যায় তিনি নাকি তৃতীয়বারের জন্য সন্তানসম্ভবা এবং তাঁদের ঘরে নাকি আবারও সন্তান আসছে!

কারিনা রসিকতা করে বলেন যে হতেই তো পারে! তবে মীরা সাথে সাথেই স্পষ্ট ও হাসিমুখে জানান, 'একদমই নয়, আমাদের পর্ব ওখানেই ইতি!'

‘বলিউড ওয়াইফ’ হওয়ার পরামর্শ ও মজাদার উপহারের তালিকা:

আড্ডার মাঝেই মীরা কারিনাকে সত্যিকারের ‘বলিউড স্টার’ হিসেবে প্রশংসা করলে, কারিনা মজা করে নিজেকে একজন ‘ওয়ানাবি বলিউড ওয়াইফ’ বা সাধারণ তারকা-স্ত্রী বলে আখ্যা দেন। মীরা জানান, বন্ধুদের কাছ থেকে তিনি প্রায়ই শোনেন যে তাঁদের স্বামীরা কিছু উপহার দেওয়ার কথা বলেন। এই বিভ্রান্তি এড়াতে মীরার বুদ্ধি হলো— বছরের শুরুতেই স্বামীদের একটা উপহারের লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া উচিত! মীরার এই বুদ্ধি শুনে কারিনাও হেসে ফেলে জানান, তিনি অবশ্যই সাইফ আলি খানের ক্ষেত্রে এই টিপসটি কাজে লাগাবেন।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কারিনা কাপুর ও শাহিদ কাপুর একে অপরের সাথে সম্পর্কে ছিলেন। পরবর্তীতে ২০১২ সালে কারিনা বিয়ে করেন সাইফ আলি খানকে বিয়ে করেন। মাঝে শাহিদের সঙ্গে বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো নায়িকাদের নাম জড়ালেও শেষমেষ ২০১৫ সালে নায়ক বিবাহবন্ধনে আবদ্ধ হন মীরা রাজপুতের সাথে। ফিল্মি দুনিয়ার সঙ্গে কোনও যোগ নেই মীরার। শাহিদের পরিবার এবং মীরার পরিবার একই গুরুর শিষ্য। বয়সের ব্যবাধান বাধা হয়নি দুজনের সম্পর্কে।

অতীত নিয়ে কোনো আড়ষ্টতা না রেখে করিনা-মীরার এই সুন্দর পেশাদার সখ্যতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। কারিনা নিজের ইনস্টাগ্রামে মীরার ছবি পোস্ট করে তাঁকে অত্যন্ত ‘উষ্ণ ও মিষ্টি মানুষ’ বলে সম্বোধন করেছেন। আজ, শুক্রবার পূর্ণাঙ্গ পর্বটি আত্মপ্রকাশ পাবে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks