২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি 'ওয়েলকাম'-এর তৃতীয় কিস্তি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' শুক্রবার, ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাল্টি-স্টারার এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব-সহ একাধিক জনপ্রিয় অভিনেতা। মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
কেমন হল ওয়েলকাম টু দ্য জঙ্গল?

এক দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল পুরোপুরি এন্টারটেইনার। ছবিতে এত তারকা এবং এত মজার মুহূর্ত রয়েছে যে রিভিউয়ের চেয়ে দর্শকদের প্রতিক্রিয়াই বেশি গুরুত্বপূর্ণ।’
আরেকজনের মন্তব্য, 'কমেডিতে অক্ষয় কুমারের দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে। ভূত বাংলা ছিল শুধু ট্রেলার, ওয়েলকাম টু দ্য জঙ্গল-ই আসল ছবি।'
আরও এক ব্যবহারকারী দাবি করেছেন, ‘হলজুড়ে দর্শকরা সিনেমা দেখে শিস দিচ্ছেন, হাততালি দিচ্ছেন।’ অন্য দিকে, ছবিতে দিশা পাটানির অভিনয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মতামত প্রকাশ করছেন নেটিজেনরা।
দিশা পাটানির প্রশংসায় পঞ্চমুখ
শুধু অক্ষয় কুমারের কমেডিই নয়, দিশা পাটানির গ্ল্যামারও দর্শকদের নজর কেড়েছে। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ নিজের গ্ল্যামার দিয়ে পুরো আসর মাতিয়ে দিয়েছেন দিশা পাটানি।'
{{/usCountry}}শুধু অক্ষয় কুমারের কমেডিই নয়, দিশা পাটানির গ্ল্যামারও দর্শকদের নজর কেড়েছে। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ নিজের গ্ল্যামার দিয়ে পুরো আসর মাতিয়ে দিয়েছেন দিশা পাটানি।'
{{/usCountry}}আরেকজনের মন্তব্য, 'এই ছবিতে দিশা পাটানি হাই-ভোল্টেজ গ্ল্যামার নিয়ে হাজির হয়েছেন। তেরা পয়সা মেরা পয়সা গানে তাঁর বোল্ড স্টাইল এবং ডান্স ফ্লোরে পারফরম্যান্স সত্যিই দারুণ লেগেছে।'
অক্ষয় কুমারের এই ছবি নিয়ে এক দর্শক লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল দেখতে এসেছি। হলের প্রায় ৭০ শতাংশ আসন ভর্তি।’ আরেকজন ছবিটিকে 'সুপার-ডুপার হিট' বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ‘ছবির সেকেন্ড হাফ এতটাই মজাদার যে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে।’ তিনি আরও জানান, সিনেমা চলাকালীন দর্শকরা হলে শিস ও হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
'একটুও বোর করবে না'
আরেক নেটিজেনের কথায়, ‘তিন ঘণ্টা কীভাবে কেটে যাবে, বুঝতেই পারবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘একটা কথা নিশ্চিত বলতে পারি, এই ছবি আপনাকে একটুও বোর করবে না।’ আবার আরেক দর্শকের প্রতিক্রিয়া, ‘ভাই, সিনেমাটা দেখে দারুণ মজা পেলাম।’
সোশ্যাল মিডিয়ায় দর্শকদের এমন প্রতিক্রিয়া দেখে স্পষ্ট, 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' দর্শকদের ভালোই মন জয় করছে। এবার বক্স অফিসে ছবিটি কতটা সাফল্য পায়, সেটাই দেখার।
দুপুর ১২টা পর্যন্ত বক্স অফিস কালেকশন
বক্স অফিসে ভালো সূচনা করেছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। Sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ছবিটির আয় হয়েছে ১.১৮ কোটি টাকা। প্রথম দিনের শুরুটা ইতিবাচক হওয়ায়, এই গতি বজায় থাকলে ছবিটি বক্স অফিসে ভালো ফল করতে পারবে বলেই মনে করা হচ্ছে।