Welcome To The Jungle Box Office Collection Day 1: অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত অ্যাকশন-কমেডি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ছবিটি ইতিবাচক সূচনা করেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটির নেট আয় হয়েছে ১৫ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী প্রথম দিনের মোট ব্যবসা দাঁড়িয়েছে ২৯ কোটি টাকা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ছবিটির পেইড প্রিভিউ-এর আয় যোগ করলে ভারতে মোট নেট কালেকশন পৌঁছেছে ১৮.৭৫ কোটি টাকায়।
রাতের শো-তেই সবচেয়ে বেশি দর্শক
শুক্রবার দেশজুড়ে ১০,৮৯২টি শো-তে মুক্তি পায় 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। সারাদিনে গড় দর্শক উপস্থিতি ছিল ২৬.৪৬ শতাংশ। এর মধ্যে সকালের শো-তে উপস্থিতি ছিল ১১ শতাংশ, দুপুরে ২৬.৮৫ শতাংশ, সন্ধ্যায় ২৮.৮৫ শতাংশ এবং রাতের শো-তে সর্বোচ্চ ৩৯.১৫ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ বাড়তে দেখা গিয়েছে।
'ভূত বাংলা'-কেও ছাড়িয়ে গেল ওপেনিং
আহমেদ খান পরিচালিত ছবিটি অক্ষয় কুমারের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূত বাংলা'-র প্রথম দিনের আয়কে ছাপিয়ে গিয়েছে। তিন মাস আগে মুক্তিপ্রাপ্ত সেই ছবির উদ্বোধনী দিনের আয় ছিল ১২.২৫ কোটি টাকা। সেই তুলনায় 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' আরও ভালো সূচনা করেছে।
তবে বক্স অফিসে ছবিটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ও ‘ককটেল ২’। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে 'আলফা', 'ধামাল ৪', 'দ্য ওডিসি' এবং 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে' মুক্তি পাওয়ায় প্রতিযোগিতা আরও বাড়বে। ফলে উদ্বোধনী সপ্তাহান্তে ছবির পারফরম্যান্সের দিকে নজর থাকবে ট্রেড মহলের।
'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলির সঙ্গে তুলনা
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম 'ওয়েলকাম' ছবিটি প্রথম দিনে ৩.৩৫ কোটি টাকা আয় করলেও পরে সেটি সুপারহিটে পরিণত হয়। ছবিটির বিশ্বব্যাপী মোট ব্যবসা ছিল ১১৯.৫ কোটি টাকা।
{{/usCountry}}২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম 'ওয়েলকাম' ছবিটি প্রথম দিনে ৩.৩৫ কোটি টাকা আয় করলেও পরে সেটি সুপারহিটে পরিণত হয়। ছবিটির বিশ্বব্যাপী মোট ব্যবসা ছিল ১১৯.৫ কোটি টাকা।
{{/usCountry}}অন্যদিকে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'ওয়েলকাম ব্যাক' প্রথম দিনে ১৪.৪ কোটি টাকা আয় করেছিল এবং শেষ পর্যন্ত বিশ্বজুড়ে ১৬৮.৭ কোটি টাকা সংগ্রহ করে। সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি উদ্বোধনী দিনের আয়ের নিরিখে আগের দুই ছবিকেই পিছনে ফেলেছে।
দর্শকদের প্রশংসায় উচ্ছ্বসিত রবিনা ট্যান্ডন
ছবি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবিনা ট্যান্ডন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ছবি দেখার পর অনেকেই তাঁকে ফোন করে অভিনন্দন জানাচ্ছেন।
তিনি বলেন, ‘আজ আমার ছেলের গ্র্যাজুয়েশন ছিল, তাই একদিনের ছুটি নিয়েছি। ২৬ তারিখটা আমার কাছে খুবই সৌভাগ্যের। আমার জন্মও ২৬ অক্টোবর। 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর অসাধারণ রিভিউ পাচ্ছি। এত বড় কমেডি ছবিতে প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। দর্শকরা সেই পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছেন, এটা সত্যিই দারুণ অনুভূতি।’
তারকায় ঠাসা কাস্ট
'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এ অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, লারা দত্ত, ফরিদা জালাল, জনি লিভার, শ্রেয়স তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, মুকেশ তিওয়ারি, যশপাল শর্মা, কিরণ কুমার, জাকির হুসেন, বিন্দু দারা সিং, উর্বশী রাওতেলা-সহ একঝাঁক জনপ্রিয় তারকা।