সৌরভ-ডোনা থেকে যশ-নুসরত, অঙ্কুশ, সস্ত্রীক জিৎ, মিঠুন, শ্রীলেখা, ইমন, ভোট উৎসবে অন্য মেজাজে টলিপাড়া

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোট। সকাল থেকেই সাধারণ মানুষের পাশাপাশি চাঁদের হাট ভোটকেন্দ্রেগুলিতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক, অঙ্কুশ হাজরা, ইমন চক্রবর্তী, নুসরত জাহান, মিঠুন চক্রবর্তীরা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন।  

Updated on: Apr 29, 2026, 14:04:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তাই বাংলা জুড়ে আজ গণতন্ত্রের উৎসব। সকাল থেকেই সেই উৎসবে সামিল টলিপাড়ার পরিচিত মুখেরা। বৃষ্টি ভেজা সকালে ভোট দিতে হাজির হয়েছিলেন পর্দার 'পরশুরাম' ইন্দ্রজিৎ বসু। সাদা টি-শার্ট ও ধূসর জিন্সে নজর কেড়েছিলেন তিনি।

সৌরভ-ডোনা থেকে যশ-নুসরত, সস্ত্রীক জিৎ, মিঠুন, শ্রীলেখা ভোট উৎসবে মুখর টলিপাড়া
সৌরভ-ডোনা থেকে যশ-নুসরত, সস্ত্রীক জিৎ, মিঠুন, শ্রীলেখা ভোট উৎসবে মুখর টলিপাড়া

আরও পড়ুন: ভোট দিতে গিয়ে বিকল ইভিএম দেখে রেগে লাল বিজেপি-র রূপা! তারপর যা করলেন তিনি

তাছাড়াও স্ত্রী মোহনাকে নিয়ে ভোট দিতে হাজির হয়েছিলেন জিৎ। অফ হোয়াইট শার্ট ও কালো ব্যাগী টাউজারে হাজির হয়েছিলেন নায়ক। চোখে ছিল রোদচশমা ও মাথায় পরেছিলেন টুপি। অন্যদিকে, মোহনা পরেছিলেন মেরুন কো-অর্ড সেট।

ভোটের দিন রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। তাঁরা সাদা টি শার্ট ও ব্লু জিন্সে ধরা দিয়েছিলেন। তাছাড়াও বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দেন অঙ্কুশ হাজরা। অন্যদিকে, নায়কের প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও মাকে নিয়ে ভোট দেন।

আরও পড়ুন: ভোট দিতে এসেও তা না দিয়ে ফিরে যেতে হল চিরঞ্জিতকে? কী এমন ঘটল?

তাছাড়াও এদিন বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে নিয়ে বুথে ভোট দিতে হাজির হয়েছিলেন টলিকুইন কোয়েল মল্লিক। চলতি বছরেই রাজনীতির মঞ্চে পা রেখেছেন কোয়েল।

এদিন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভোট দিতে হাজির হয়েছিলেন। হাতে নীল কালির দাগ টেনে একসঙ্গে ক্যামেরায় হাসিমুখে পোজও দেন তাঁরা। তাছাড়াও এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন কনীনিকা বন্দোপাধ্যায়। হাতে নীল কালির দাগ নিয়ে হাসি মুখে ধরা দিয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।

এছাড়াও এদিন সবুজ চুড়িদারে সেজে ভোট দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়ও। ভোট দিয়েছেন অভিনেত্রী তথা বাম সমর্থক শ্রীলেখা মিত্রও। তাছাড়াও গেরুয়া উত্তরীয় গলায় পরে এদিন ভোট দিতে হাজির হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবির চট্টোপাধ্যায়ও এদিন ভোট দেন। ছেলে তৃষাণজিৎকে নিয়ে এদিন ভোট দিতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তাঁরা ছাড়াও সকাল সকাল স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে ভোট দিয়েছেন রাজ চক্রবর্তী। এছাড়াও সোহিনী সরকার, শঙ্কর চক্রবর্তীরাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

ভোট দিয়েছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও। তবে ভোট দেওয়ার সময় ইভিএম মেশিনে সমস্যা দেখা দেওয়ায় বিব্রত হয়ে পড়েছিলেন তিনি। এই ইভিএম মেশিনের গোলযোগের জন্য ভোটে দিতে এসে ফিরে যেতে হয় চিরঞ্জিত চক্রবর্তীকে।