ভোট দিতে এসেও তা না দিয়ে ফিরে যেতে হল চিরঞ্জিতকে? কী এমন ঘটল?
বুধবার অর্থাৎ আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ইতিমধ্যেই বুথে বুথে ভিড় জমেছে। বুথে বুথে দেখা মিলেছে টলিতারকাদেরও। তাঁদের মধ্যে অন্যতম হলেন চিরঞ্জিত চক্রবর্তী। সকাল সকাল স্বস্ত্রীক ভোট দিতে এসেছিলেন তিনি। কিন্তু ভোট দিতে এসেও না দিয়ে ফিরে যেতে হল তাঁকে? কিন্তু কেন জানেন?
বুধবার অর্থাৎ আজ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ইতিমধ্যেই বুথে বুথে ভিড় জমেছে। বুথে বুথে দেখা মিলেছে টলি-তারকাদেরও। তাঁদের মধ্যে অন্যতম হলেন চিরঞ্জিত চক্রবর্তী। সকাল সকাল স্বস্ত্রীক ভোট দিতে এসেছিলেন তিনি। কিন্তু ভোট দিতে এসেও না দিয়ে ফিরে যেতে হল তাঁকে? কিন্তু কেন জানেন?
ভোট দিতে এসেও তা না দিয়ে ফিরে যেতে হল চিরঞ্জিতকে? কী এমন ঘটল?
ইভিএম-এ সমস্যার জন্যই ভোট দিতে পারলেন না তিনি। চারুচন্দ্র কলেজে সকাল সকাল স্ত্রীকে নিয়ে পৌঁছে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। কিন্তু দেখা যায় সেখানে ইভিএম খারাপ। ফলে আপাতত ভোট দিতে পারলেন না তিনি। তবে অভিনেতা জানান পরে এসে তিনি অবশ্যই ভোট দিয়ে যাবেন। এটা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। ফলে তা তিনি অবশ্যই পালন করবেন।
তাঁর কথায়, ‘মেশিন তো খারাপ হতেই পারে কোনও কারণে। আমি ঘুরে আসছি। আমি আবার আসবো। কারণ এটা কর্তব্য, দায়িত্ব আমার। দেশকে তো উদ্ধার করতেই হবে আমাকে।’
প্রসঙ্গত, কেবল চিরঞ্জিত নন। এই সমস্যার সম্মুখীন হন অভিনেত্রী একাবলী খান্নাও। তিনি দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের ১৬০ নম্বর বুথে (লেক গার্লস স্কুল) ভোট দিতে গিয়ে দেখেন ১৩৫ নম্বর পার্টের ইভিএম মেশিনটি বিকল। মুম্বইয়ে থাকেন অভিনেত্রী, কলকাতায় ভোটের জন্যই এসেছিলেন।
ভোট দিতে না পেরে সমাজমাধ্যমে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা আজ সকালে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটি ছোট আপডেট। আমি ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ১৩৫ নম্বরের ইভিএমটি কাজ করছিল না এবং সেটি এখনও ঠিক করা হয়নি। তাই আপাতত লোকজনকে অপেক্ষা করতে হচ্ছে।যদি আপনি সকালের জলখাবারের আগে ভোট দিয়ে ফিরে যাওয়ার কথা ভেবে থাকেন, তবে সময় নিয়ে প্রথমে আপনার সকালের জলখাবারটা উপভোগ করে, তারপর নিজের সুবিধামতো যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যাতে আপনি আপনার সকালটা আরও একটু ভালো ভাবে প্ল্যানমাফিক কাটাতে পারেন, তাই শেয়ার করছি।’