নির্বাচন নিয়ে অনুরাগীদের বিশেষ বার্তা জিতের! ‘ভোট শুধু…’, যা বললেন নায়ক
বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোটও হয়েছে। বুধবার অর্থাৎ আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ইতিমধ্যেই বুথে বুথে ভিড় জমিয়েছেন অনেকেই। তবে এর মাঝেই ভোট নিয়ে অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন অভিনেতা জিৎ।
বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোটও হয়েছে। বুধবার অর্থাৎ আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ইতিমধ্যেই বুথে বুথে ভিড় জমিয়েছেন অনেকেই। তবে এর মাঝেই ভোট নিয়ে অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন অভিনেতা জিৎ।

টলিপাড়ার অনেক অভিনেতা অভিনেত্রীকে সক্রিয় ভাবে রাজনীতির মঞ্চে দেখা গেলেও জিৎ রাজনীতির আঙ্গিনা থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন। সেখানে কখনওই কোনও রাজনীতির ক্ষেত্রে নায়ককে দেখা যায় না। তবে বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আবহে ভক্তদের উদ্দেশ্য বিশেষ বার্তা দিলেন নায়ক। তিনি সকাল সকাল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি দায়িত্ব। সচেতনভাবে ভোট দিন।’
প্রসঙ্গত, মঙ্গলবার অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচনের আগের দিন নায়ক মুম্বই থেকে রাজ্যে ফিরেছেন ভোট দেবার জন্য। বিমানবন্দর থেকে নায়কের সেই ছবি ভাইরাল হয়।
আরও পড়ুন: 'ধুরন্ধর'-এর বিরাট সাফল্যের পর ফের আদিত্যর সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর? কবে থেকে শুরু শ্যুটিং?
কাজের সূত্রে ২৭ মে মুক্তি পেতে চলেছে জিতের আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ছবিটি প্রযোজনা করেছেন নন্দী মুভিজ ও জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্ক। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু।
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে অনন্ত সিংহ-র চরিত্রে অভিনয় করছেন জিত্। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই সিনেমা। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন অনন্ত।
১৯০৩ সালের ১ ডিসেম্বর তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্যালয়ে পড়ার সময় তিনি মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে আসেন। অচিরেই তিনি সূর্য সেনের একজন ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন হয়ে ওঠেন। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ মামলায় অনন্ত সেনের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি চলচ্চিত্র ও মোটর গাড়ির ব্যবসা করেছিলেন। তার প্রযোজিত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘যমালয়ে জীবন্ত মানুষ’।

শোনা যায় তিনি নকশালপন্থী দল গঠন করেছিলেন। ১৯৬০ সালের কলকাতায় ধারাবাহিক ব্যাংক ডাকাতির অভিযোগে তাঁকে ঝাড়খণ্ডের জদুগড় থেকে গ্রেফতার করা হয় ও তাঁকে ফের আট বছর কারাগারে থাকতে হয়। শোনা যায়, এই ডাকতির টাকা তিনি বাংলার অসহায় মানুষদের সাহায্যের কাজে লাগিয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৭৯ সালের ২৫ জানুয়ারি অনন্ত সিং মৃত্যুবরণ করেন।
E-Paper

