West Bengal Assembly Election 2026: উৎসবের মেজাজ আজ বাংলা জুড়ে। সকাল সকাল ভোট দিলেন তৃণমূলের ব্যারাকপুরের হেভিওয়েট প্রার্থী রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নীল কালির ছাপ দেওয়া আঙুল তুলে হাসিমুখে ছবি পোস্ট করে নাগরিকদের ভোট দেওয়ার আবেদন জানান এই তারকা দম্পতি।

ভোট প্রচারে রাজের পাশে শাড়িতে পাওয়া গেলও এদিন জিনস আর কালো টপে দেখা মিলল রাজ ঘরণীর। দুজনের চোখেই কালো রোদচশমা। ক্য়ামেরা তাক করে পপোজ, ছবির ক্য়াপশনে রাজ লিখেছেন- ‘জয় বাংলা’।
অন্যদিকে, নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী সোহিনী সরকারও।নীল কুর্তিতে দেখা গেল সোহিনীকে। হাসিমুখ, কপালে ছোট্ট লাল-টিপ। ভোটের নীল কালি লাগানো আঙুলের ছবি পোস্ট করে সোহিনী লেখেন,'সক্কাল সক্কাল'। ভোট উৎসবে সামিল হতে দেরি করেননি অভিনেত্রী।
ইভিএম বিভ্রাটে বিড়ম্বনা:
{{/usCountry}}ইভিএম বিভ্রাটে বিড়ম্বনা:
{{/usCountry}}তবে সবার সকালটা মসৃণ কাটেনি। দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের ১৬০ নম্বর বুথে (লেক গার্লস স্কুল) ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অভিনেত্রী একাবলী খান্না। মুম্বই নিবাসী এই অভিনেত্রী কেবল ভোট দেওয়ার জন্যই কলকাতায় এসেছেন। কিন্তু বুথে পৌঁছে দেখেন ১৩৫ নম্বর পার্টের ইভিএম মেশিনটি বিকল।
সমাজমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে একাবলী লেখেন, 'সকাল সকাল ভোট দিতে এসেছিলাম, কিন্তু ইভিএম কাজ না করায় এখন অপেক্ষা করতে হচ্ছে। যাঁরা জলখাবারের আগে ভোট মিটিয়ে নেওয়ার কথা ভাবছিলেন, তাঁরা বরং একটু ধীরেসুস্থে পেটপুজো সেরেই আসুন।' দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও যান্ত্রিক ত্রুটির কারণে ভোট না দিতে পারার হতাশা প্রকাশ পেয়েছে তাঁর পোস্টে।
ভোট-উৎসবে সামিল টলিপাড়া
সকাল সকালই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শঙ্কর চক্রবর্তী। মেয়েকে নিয়ে ভোট দিলেন টলিপাড়ার প্রবীণ অভিনেতা। ভোট দিয়েছেন সঙ্গীত শিল্পী জোজো, অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়রাও।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথে বুথে ভিড় আরও বাড়ছে। বিনোদন জগতের একঝাঁক তারকা এভাবেই সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন— দিনটা ছুটির নয়, বরং দায়িত্ব পালনের।