...
...
Next Story

রাজ্যে নতুন সরকারের কাছে ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা বৃদ্ধির দাবি আবিরের! 'সবাই যেন সম্মানের সঙ্গে…', যা বললেন তিনি

২৬-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। শনিবার অর্থাৎ ৯ মে ব্রিগেডের মাঠে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন সরকার গঠন হতে চলেছে। এই নতুন সরকারের থেকে কী কী প্রত্যাশা রাখেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীরা? এবার তা নিয়েই মুখ খুললেন টলিপাড়ার নায়করা।

Published on: May 9, 2026, 11:25:36 IST
Advertisement

২৬-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। শনিবার অর্থাৎ আজ ৯ মে ব্রিগেডের মাঠে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন সরকার গঠন হতে চলেছে। এই নতুন সরকারের থেকে কী কী প্রত্যাশা রাখেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীরা? এবার তা নিয়েই মুখ খুললেন টলিপাড়ার নায়করা।

রাজ্যে নতুন সরকারের কাছে ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা বৃদ্ধির দাবি আবিরের!
রাজ্যে নতুন সরকারের কাছে ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা বৃদ্ধির দাবি আবিরের!

আরও পড়ুন: চোখে-মুখে জেদ, কোলে সন্তান, ‘বাবা’র পোস্টারে চমক বিক্রমের! কবে মুক্তি পাবে ছবি?

৮ মে ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আসন্ন গরমের ছুটিতে রিলিজ হবে এই ছবি। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহাকে। শুক্রবার ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আবির ও অর্জুন নতুন সরকারের কাছ থেকে তাঁরা কী কী আশা করেন তা জানিয়েছে সাংবাদিকদের।

আবির বলেন, ‘এখনই হয়তো বলা ঠিক নয়। কারণ সবে মাত্র জনতা সিদ্ধান্ত জানিয়েছেন। তবে আমি ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে বলতে পারি তাৎক্ষণিক কোনও কাজের থেকে দীর্ঘমেয়াদী কাজের পরিকল্পনা আমার কাছে বেশি কাম্য। ফলে আমি কখনওই এমন আশা করব না যে রাতারাতি কিছু হবে। সময় লাগবে। সেই ধৈর্য্য ধরতে আমরা রাজি আছি কারণ ইন্ডাস্ট্রির একজন হিসেবে আমি অবশ্যই চাইবো যে, ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা আরও বেশি করে আসুক। ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ আরও বেশি করে আসুক। সবাই যেন সম্মানের সঙ্গে নিজের কাজ করতে পারেন এবং যাঁরা, যে কাজ ভালো বোঝেন, তাঁকে যেন সেই দায়িত্ব দেওয়া হয়।’

অন্যদিকে অর্জুন আবিরের সঙ্গে সহমত হয়ে বলেন, ‘আমাদের কাজের জায়গার বাইরে সাধারণ নাগরিক হিসেবে এটাই চাইবো। স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, রাস্তার ট্রাফিক হোক সবটাই যে আরও সুন্দর ভাবে হয়, আইনকানুন যাতে ভালো করে মেইনটেইন করা যায়। সামজ ভালোভাবে চলার জন্য যা যা লাগে সেই সাধারণ চাহিদাগুলোই থাকবে।’

প্রসঙ্গত, ৯ মে শনিবার শপথ নিতে চলেছেন বিজেপি-র নতুন সরকার। প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছে পদ্মশিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাজির থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। জানা গিয়েছে শনিবারের অনুষ্ঠানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের-সহ সাংস্কৃতিক জগতের বহু মানুষ। রবীন্দ্রজয়ন্তীতে বিজেপি-র শপথ গ্রহণ নিঃসন্দেহে তাঁদের ‘বাঙালি-প্রীতি’-তেই দেবে সিলোহর।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe