বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) উন্মাদনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যুগের পর যুগ ধরে তাঁর এই ফ্যানডম আজও অক্ষুণ্ণ। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র মঞ্চে এসে বিগ বি-র সেই ক্রেজ় বা উন্মাদনার এক অনবদ্য অভিজ্ঞতা শোনালেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। সইফ আলি খানের সঙ্গে নিজের নতুন ছবি ‘হাইওয়ান’ (Haiwaan)-এর প্রচারে এসে পুরোনো দিনের এক মজাদার ঘটনার কথা ফাঁস করেন তিনি।

লোখান্ডওয়ালা-র বাড়িতে জল ঢেলে ফেলার কান্ড
অক্ষয় জানান, তখন তিনি মুম্বইয়ের লোকমান্ডওয়ালায় থাকতেন। একদিন তাঁর বাড়িতে এসেছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন স্বয়ং হাজির হয়েছেন দেখে অক্ষয়ের বাড়ির এক পরিচারক নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না! এলাহাবাদের বাসিন্দা সেই যুবক অমিতাভ বচ্চনের এতটাই অন্ধভক্ত ছিলেন যে, প্রিয় তারকাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হাত-পা কাঁপতে শুরু করে তাঁর।
ঘটনার বিবরণ দিতে গিয়ে অক্ষয় অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার, আপনার মনে আছে যখন আপনি আমার লোখান্ডওয়ালার বাড়িতে এসেছিলেন? ট্রে-তে চার গ্লাস জল রাখা ছিল, আর আমার হাউস হেল্প ছোকরাটি ছিল আপনার এলাহাবাদেরই লোক। সে আপনাকে দেখে এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে, একপলকে হাঁ করে তাকিয়ে চার গ্লাস জলই সোজা আপনার পাঞ্জাবিতে ঢেলে দিল!’
অক্ষয়ের পাঞ্জাবি পরতে হলো বিগ বি-কে!
প্রিয় তারকাকে জল খাওয়াতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলায় পুরো ঘর জুড়ে তখন কী হবে কী হবে পরিস্থিতি! অক্ষয়ের কথায়, ‘আমি তো ভাবছি এখন কী করব! স্যার তো বিশাল লম্বা। অবশেষে আর কোনো উপায় না দেখে আমারই একটি বেশ লম্বা ঝুলযুক্ত পাঞ্জাবি এনে স্যারকে দিতে হলো, যাতে ওটা কোনোমতে গায়ে আঁটে ওঁনার’। অক্ষয়ের এই গল্প শুনে কেবিসি-র সেটে অমিতাভ বচ্চনসহ উপস্থিত দর্শকেরা হাসিতে ফেটে পড়েন।
সামনে আসছে ‘হাইওয়ান’
{{/usCountry}}সামনে আসছে ‘হাইওয়ান’
{{/usCountry}}প্রিয়দর্শন পরিচালিত ক্রাইম-থ্রিলার ‘হাইওয়ান’ (Haiwaan) ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার ও সাইফ আলি খানকে। ২০১৬ সালের মালয়ালম হিট ‘ওপ্পাম’-এর এই হিন্দি রিমেকটিতে সাইফকে এক দৃষ্টিহীন চরিত্রে এবং অক্ষয়কে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও ব্রেকিং নিউজ হিসেবে, এতে অভিনয় করেছেন বোমান ইরানি এবং শেষবারের মতো পর্দায় দেখা যাবে প্রয়াত প্রবীণ অভিনেতা আস