...
...
Next Story

মুম্বইয়ের জনবহুল রাস্তায় অপহৃত হয় এই নায়কের ১৩ বছরের কন্যে, ৪ ঘণ্টায় কী ঘটেছিল?

আপনি কি জানেন যে বলিউডের এক বিখ্যাত অভিনেতার মেয়েকে মুম্বাইয়ের রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করা হয়েছিল? দুর্ঘটনার সময় মেয়েটির বয়স ছিল মাত্র ১৩ বছর।

Published on: Aug 7, 2026, 09:30:18 IST
Advertisement

নব্বইয়ের দশকের অতি পরিচিত মুখ ও সুপারহিট ছবি 'আশিকি' (Aashiqui)-র অভিনেতা দীপক তিজোরি (Deepak Tijori)। তাঁর কন্যা সমারা তিজোরি (Samara Tijori) বলিপাড়ার এক গ্ল্যামারাস অভিনেত্রী ও পরিচিত মুখ। তবে ২০০৯ সালে ঘটে যাওয়া একটি হাড়হিম করা ঘটনা আজও তিজোরি পরিবারের মনে ভয় জাগায়। দিনের আলোয় মুম্বইয়ের ভরা রাস্তা থেকে অপহৃত (Kidnapped) হয়েছিলেন দীপকের তৎকালীন ১৩ বছরের কিশোরী কন্যা সমারা!

মুম্বইয়ের জনবহুল রাস্তায় অপহৃত হয় এই নায়কের ১৩ বছরের কন্যে, ৪ ঘণ্টায় কী ঘটেছিল?
মুম্বইয়ের জনবহুল রাস্তায় অপহৃত হয় এই নায়কের ১৩ বছরের কন্যে, ৪ ঘণ্টায় কী ঘটেছিল?

ব্যস্ত রাস্তা থেকে টেনেহিঁচড়ে অটোতে তোলা হয় সমারাকে!

ঘটনাটি ২০০৯ সালের ১০ মে বিকেলের। মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকার ব্যস্ত রাস্তায় কেনাকাটা বা ব্যক্তিগত কাজের জন্য বেরিয়েছিলেন ১৩ বছরের সমারা।একটি চলন্ত অটো-রিকশা আচমকাই সমরার কাছে এসে থামে এবং অপরাধী তাঁকে জোরপূর্বক টেনেহিঁচড়ে অটোতে তুলে চম্পট দেয়।

হোটেল/লজে বন্দি: অপহরণ করে সমারাকে সোজা নিয়ে যাওয়া হয় মালাডের একটি লজে। সৌভাগ্যবশত, সমরার এক বন্ধু পুরো বিষয়টি নিজের চোখে দেখে ফেলে এবং সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দীপক তিজোরিকে খবর দেয়। দীপক ও তাঁর স্ত্রী শিবানী তৎক্ষণাৎ ওশিওয়ারা থানায় ছুটে যান এবং কেস রুজু করেন।

চার ঘণ্টার হাড়হিম করা লড়াই ও ঘরে ফেরা

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অপরাধী এক ২০-২৫ বছর বয়সী যুবক। কিন্তু পুলিশের অ্যাকশনের আগেই সমারা নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতার জোরে রাত ৮টা নাগাদ অপহরণকারীর হাত থেকে পালিয়ে নিজের বাড়ি ফিরতে সক্ষম হন।

ধরা পড়ল অভিযুক্ত অপরাধী

ঘটনার দিন অভিযুক্ত পালিয়ে গেলেও ১৯ মে এক অপর কিশোরীকে একইভাবে অপহরণের চেষ্টা করার সময় পুলিশ ২৬ বছর বয়সী প্রীতেশ দোশী নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এখন কী করছেন দীপক তিজোরির কন্যা সমারা?

ভয়াবহ সেই স্মৃতি পেছনে ফেলে সমারা আজ বলিউডের একজন প্রতিষ্ঠিত ও সাহসী অভিনেত্রী। ওবায়দুল আলীর 'বব বিশ্বাস' (Bob Biswas - 2021), ওয়েব সিরিজ 'মাসুম' (Masoom - 2022) এবং সাম্প্রতিক মেগা প্রজেক্ট 'দলদল' (Daldal - 2026)-এ নিজের দুর্দান্ত অভিনয়ের ছাপ ফেলেছেন সমারা তিজোরি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe