গ্ল্যামার দুনিয়া এবং রাজনীতির অলিন্দে ক্ষমতার মেলবন্ধন চিরকালের। তবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বলিউডের ‘শো-ম্যান’ রাজ কাপুরের সম্পর্কটি ছিল পারস্পরিক শ্রদ্ধা ও গভীর বন্ধুত্বের। সেই বন্ধুত্বের খাতিরেই ইন্দিরা গান্ধী চেয়েছিলেন রাজ কাপুরের বড় মেয়ে ঋতু কাপুরকে নিজের ঘরের বউ করতে। বড় ছেলে রাজীব গান্ধীর সঙ্গে ঋতুর বিয়ে দিয়ে দুই পরিবারের বন্ধুত্বকে চিরস্থায়ী আত্মীয়তায় রূপ দিতে চেয়েছিলেন তিনি।

নেপথ্যে রশীদ কিদওয়াইয়ের বই:
সিনিয়র সাংবাদিক রশীদ কিদওয়াই তাঁর লেখা বিখ্যাত বই ‘নেতা অভিনেতা: বলিউড স্টার পাওয়ার অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স’-এ এই চাঞ্চল্যকর তথ্যের উল্লেখ করেছেন। বইয়ের তথ্য অনুযায়ী, ইন্দিরা গান্ধী কোনও বলিউড তারকার জৌলুস বা গ্ল্যামার দেখে প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নেননি। কাপুরের পরিবারের ঐতিহ্য এবং রাজ কাপুরের প্রতি তাঁর মনে যে গভীর সম্মান ছিল, তার জেরেই তিনি ঋতুকে পছন্দ করেছিলেন।
সোনিয়ার এন্ট্রি এবং বদলে যাওয়া সমীকরণ:
ইন্দিরা গান্ধীর এই মনের ইচ্ছে অবশ্য বাস্তবে রূপ পায়নি। এর মূল কারণ ছিল রাজীব গান্ধীর জীবনে সোনিয়া গান্ধীর (তৎকালীন সোনিয়া মাইনো) প্রবেশ। রাজীব গান্ধী যখন ব্রিটেনে পড়াশোনা করতে যান, সেখানেই ইতালিয় কন্য়ে সোনিয়ার সঙ্গে তাঁর আলাপ ও প্রেম হয়। অবশেষে ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে রাজীব ও সোনিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ঋতু কাপুরের নতুন জীবন:
রাজীব-সোনিয়ার বিয়ের ঠিক পরের বছর, অর্থাৎ ১৯৬৯ সালে রাজ কাপুরের বড় মেয়ে ঋতু কাপুরের বিয়ে হয় দেশের প্রখ্যাত শিল্পপতি রাজন নন্দের সঙ্গে। বিয়ের পর ঋতু নন্দের জীবন কাটে লাইমলাইটের আড়ালে, নিজের পরিবার ও সন্তানদের নিয়ে। ২০২০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঋতু নন্দা। তাঁর ছেলে নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয় বচ্চন কন্যা শ্বেতার। অভিনেতা অগস্ত্যা নন্দার ঠাকুমা ঋতু। করিনা, করিশ্মা, রণবীরদের পিসিমা হন তিনি।
{{/usCountry}}রাজীব-সোনিয়ার বিয়ের ঠিক পরের বছর, অর্থাৎ ১৯৬৯ সালে রাজ কাপুরের বড় মেয়ে ঋতু কাপুরের বিয়ে হয় দেশের প্রখ্যাত শিল্পপতি রাজন নন্দের সঙ্গে। বিয়ের পর ঋতু নন্দের জীবন কাটে লাইমলাইটের আড়ালে, নিজের পরিবার ও সন্তানদের নিয়ে। ২০২০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঋতু নন্দা। তাঁর ছেলে নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয় বচ্চন কন্যা শ্বেতার। অভিনেতা অগস্ত্যা নন্দার ঠাকুমা ঋতু। করিনা, করিশ্মা, রণবীরদের পিসিমা হন তিনি।
{{/usCountry}}দুই পরিবারের বর্তমান প্রজন্ম:
রাজ কাপুরের তিন ছেলে রণধীর, ঋষি এবং রাজীব কাপুরের মধ্যে ঋষি কাপুরই বলিউডে সবচেয়ে সফল হন। বর্তমানে রাজ কাপুরের নাতি রণবীর কাপুর এবং নাতনি কারিশ্মা ও কারিনা কাপুর বলিউডের প্রথম সারির তারকা। অন্যদিকে গান্ধী পরিবার আজও দেশের রাজনীতির অন্যতম প্রধান স্তম্ভ। রাজীবের দুই সন্তান প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা ও রাহুল গান্ধী।
যদি সেদিন রাজীব গান্ধীর সঙ্গে ঋতু কাপুরের বিয়ে হতো, তবে হয়তো ভারতের বিনোদন ও রাজনীতির ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো!