সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে...' কবে মুক্তি পাচ্ছে? বড় আপডেট দিলেন পর্দার 'চৈতন্য' দিব্যজ্যোতি

দেব ও কোয়েলের ছবি বড়দিনে মুক্তি পেলেও শুভশ্রী অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মধ্যে কোনও একজনের ছবি মুক্তি পাবে। আর এবার এই প্রশ্নই খোলসা হয়ে গেল। বড়দিনে সৃজিতের ছবি মুক্তি পাচ্ছে কিনা তা নিয়ে বড় আপডেট দিলেন তাঁর ছবির নায়ক দিব্যজ্যোতি দত্ত।

Published on: Oct 30, 2025, 12:48:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে। ছবিতে কারা কারা থাকছেন তাও জানানো হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। তারপর প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। মূলত গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য ও নানা সময়ের সমাবর্তন এই ছবির পটভূমি। ছবিটি বড় দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবিটির পাশাপাশি আরও ৪টি বড় বাংলা ছবি মুক্তির কথা ছিল। কিন্তু পুজোর সময় একসঙ্গে বেশ কয়েকটি বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পাওয়ার পর অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়।

সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে...' কবে মুক্তি পাচ্ছে? বড় আপডেট দিলেন পর্দার 'চৈতন্য' দিব্যজ্যোতি
সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে...' কবে মুক্তি পাচ্ছে? বড় আপডেট দিলেন পর্দার 'চৈতন্য' দিব্যজ্যোতি

আরও পড়ুন: প্রয়াত জুবিনকে নিয়ে সা রে গা মা পা-এর বিশেষ পর্ব! চোখের জলে ভাসলেন জোজো থেকে জিৎ

প্রাইম টাইমে শো পাওয়া-সহ প্রেক্ষাগৃহের সংখ্যা সবটা নিয়েই বেশ উত্তেজনা দেয় টলিপাড়ায়। প্রযোজক থেকে অভিনেতা-অভিনেত্রী অনেককেই এই পরিস্থিতিতে সামিল হতেও দেখেন দর্শকরা। তাই সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই আলোচনার মাধ্যমে ঠিক করা হয় যে বড়দিনে প্রযোজক অতনু রায় চৌধুরীর ‘প্রজাপতি ২’, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, নিসপাল সিংহ রানের ‘মিতিন মাসি’, শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির ‘বিজয়নগরের হিরে’ এবং তাঁদের সঙ্গে রানা সরকারের যৌথ প্রযোজনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাওয়ার কথা থাকলেও। তার পরিবর্তে দেবের 'প্রজাপতি ২’, কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’ এবং হয় শুভশ্রী গঙ্গোয়াপধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নয় তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘বিজয়নগরের হিরে’ মুক্তি পাবে। ২৩ ডিসেম্বর তিনটি ছবি মুক্তি পেতে চলেছে।

ফলে এই আলোচনা থেকে একটা খটকা রয়েই গিয়েছিল যে দেব ও কোয়েলের ছবি মুক্তি পেলেও শুভশ্রী অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মধ্যে কোনও একজনের ছবি মুক্তি পাবে। আর এবার এই প্রশ্নই খোলসা হয়ে গেল। বড়দিনে সৃজিতের ছবি মুক্তি পাচ্ছে কিনা তা নিয়ে বড় আপডেট দিলেন তাঁর ছবির নায়ক দিব্যজ্যোতি দত্ত।

আরও পড়ুন: স্বতন্ত্রর হয়ে গেল ৩ সন্তানের মা কমলিনী, সিঁথি ভরা সিঁদুর, এল চিরসখার নতুন প্রোমো

বৃহস্পতিবার নায়ক তাঁর ছবির নতুন একটি পোস্টারের ছবি পোস্ট করে ক্যাপশনে মুক্তির দিনক্ষণ জানালেন। পোস্টারে পুরীর মন্দিরের প্রেক্ষাপটে, গৌরাঙ্গ বেশে দিব্যজ্যোতিকে দেখা যায়ই। পাশাপাশি নটী বিনোদিনী তথা শ্রী কৃষ্ণলীলার পোশাকে দেখা মেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সঙ্গে চৈতন্য বেশে ইন্দ্রনীল সেনগুপ্তকেও দেখা যায়। পোস্টারটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘আমাদের সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুভ মুক্তি এই বড়দিনে।’

অর্থাৎ এর থেকেই বোঝা যায় এই ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে না, বড় দিনে দেব ও কোয়েলের ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে শুভশ্রীর সিনেমাও।