প্রয়াত জুবিনকে নিয়ে সা রে গা মা পা-এর বিশেষ পর্ব! চোখের জলে ভাসলেন জোজো থেকে জিৎ
চলতি বছরেই আকস্মিক ভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। তিনি অসমের ভূমিপুত্র হলেও কেবল অসমিয়া নয়, বাংলা এবং হিন্দি-সহ বহু ভাষায় গান গেয়েছেন গায়ক। তাঁর এই প্রয়ানে তাঁকে শ্রদ্ধা জানাতে তাই জি বাংলার 'সা রে গা মা পা'-এর এবার বিশেষ পর্ব। আর সেই পর্বেই চোখের জলে ভাসলেন জোজো থেকে শান্তনু মৈত্র।
চলতি বছরেই আকস্মিক ভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। তিনি অসমের ভূমিপুত্র হলেও কেবল অসমিয়া নয়, বাংলা এবং হিন্দি-সহ বহু ভাষায় গান গেয়েছেন গায়ক। ভারতীয় সঙ্গীত জগতে তাঁর অবদান মনে রাখার মতো। তাই তিনি শুধু অসমের নয়, বরং পুরো ভারতের গায়ক। তাই গায়কের এই প্রয়ানে তাঁকে শ্রদ্ধা জানাতে জি বাংলার 'সা রে গা মা পা'-এর এবার বিশেষ পর্ব। আর সেই পর্বেই চোখের জলে ভাসলেন জোজো থেকে শান্তনু মৈত্র।
প্রয়াত জুবিনকে নিয়ে সা রে গা মা পা-এর বিশেষ পর্ব! চোখের জলে ভাসলেন জোজো থেকে জিৎ
বুধবার জি বাংলার 'সা রে গা মা পা'-এর এই বিশেষ প্রবের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে শুরুতেই জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে জুবিনের গাওয়া জনপ্রিয় গান 'বোঝা না সে বোঝে না' গাইতে দেখা যায় 'সা রে গা মা পা'-এর প্রতিযোগী উত্তর ২৪ পরগণার প্রিয়ম বিশ্বাসকে। তারপরই আবহে একটি গলায় ভেসে ওঠে, 'সঙ্গীতের সেরা মঞ্চে ভারত-বিখ্যাত গায়ক জুবিন গর্গের স্মৃতি চারণ।' তারপর ফের মঞ্চের ছবি ফুটে ওঠে। সেখানে একদিকে প্রিয়মকে গান করতে দেখা যায়। অন্যদিকে, দেখা যায় মঞ্চের একপাশে গায়কের ছবি আঁকা হচ্ছে।
এরপরই কুমার শানুকে বলতে শোনা যায়, ‘জুবিন বড় মনের মানুষ ছিল।’ তারপর ফের প্রিয়মে গান শোনা যায়। আর তার মাঝেই দেখা যায় জোজোর চোখে জল। এরপর বিচারক আসনে থাকা জিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘ও যখনই মঞ্চে যেত তখনই ম্যাজিক হত।’ অন্যদিকে, শান্তনু মৈত্রকে বলতে শোনা যায়, 'ওঁকে মানুষ রাজার মতো করে রাখবে।'
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান জুবিন গর্গ। প্রাথমিকভাবে এই মৃত্যুকে স্বাভাবিক মনে হলেও পরে জানা যায় এটি মোটেই স্বাভাবিক মৃত্যু নয়। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকেও।
একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও কেন জুবিনকে জোর করে স্কুবা ডাইভিং করতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বিষয় নিয়ে যেমন একদিকে প্রশ্ন তুলেছেন ভক্তরা তেমন, অন্যদিকে অনেকেই মনে করেছেন হঠাৎ করেই প্ল্যান করে জুবিনকে নিয়ে যাওয়া হয় মৃত্যুর মুখে। এটা নিতান্তই কাকতালীয় একটা ঘটনা নাকি প্ল্যান মাফিক কোনও চক্রান্ত তা খতিয়ে দেখছে পুলিশ।
Home/Entertainment/প্রয়াত জুবিনকে নিয়ে সা রে গা মা পা-এর বিশেষ পর্ব! চোখের জলে ভাসলেন জোজো থেকে জিৎ