Salman Bigg Boss Fees: হেব্বি বড়লোক সলমন, মোট সম্পত্তি ২৯০০ কোটি! বিগ বসের পারশ্রমিক শুনলে ছিটকে যাবেন

বিগ বসের সিজন 19 উইকেন্ড কা ভার হোস্ট করার জন্য সালমান খানকে কত অর্থ প্রদান করা হয় তা থেকে শুরু করে তার অনুমিত পক্ষপাত পর্যন্ত সবকিছু নিয়ে আলোচনার সূত্রপাত করেছে। 

Published on: Oct 30, 2025, 10:17:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তারকাদের পারিশ্রমিক নিয়ে বরাবরই মনে নানা প্রশ্ন উঁকি দেয় আমজনতার। এখন যেমন শোনা যাচ্ছে, বিগ বসের ‘উইকেন্ড কা ওয়ার’ হোস্ট করার জন্য প্রতি সিজনে ১৫০ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। সত্যিই কি এত টাক নেন ভাইজান?

বিগ বস থেকে কত কোটি টাকা আয় করেন সলমন খান।
বিগ বস থেকে কত কোটি টাকা আয় করেন সলমন খান।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ঋষি নেগি (বানিজয় এশিয়া এবং এন্ডেমল শাইন ইন্ডিয়া) এই খবর নিয়ে মুখ খুলেছেন। যদিও না তিনি এই বিশাল পরিমাণ অর্থের খবরে সিলমোহর দিয়েছে, না করেছেন অস্বীকার। বলেন, ‘এই চুক্তিটি তাঁর এবং জিও হটস্টারের মধ্যে, তাই আমি এটি নিয়ে কথা বলতে পারব না। তবে গুজব যাই হোক না কেন, যত টাকারই হোক না, সলমন প্রতিটা পয়সার জন্য মূল্যবান। আমার জন্য, যতক্ষণ তিনি সপ্তাহান্ত এপিসোডে আছেন, ততক্ষণ আমি সুখী ব্যক্তি।’

আরও পড়ুন: সত্যিই কি বাংলাদেশের ঢাকায় শো করছেন অরিজিৎ সিং? জানুন ভাইরাল খবরের আসল সত্যি

প্রায় প্রতিটা সিজনের পরেই, সলমন খান পরবর্তী বিগ বসে থাকবেন কি না তা নিয়ে আলোচনা শুরু হয়। তিনি নিজেও একাধিকবার দায়িত্ব ছাড়তে চেয়েছেন। কিন্তু সত্যিই তো, সলমনকে ছাড়া বিগ বস ভাবাই যায় না! বিগ বসের চতুর্থ সিজনে প্রথমবার দায়িত্বে এসেছিলেন সলমন খান। এরপর পঞ্চম সিজনে সঞ্জয় দত্তের সঙ্গে হোস্টিংয়ের দায়িত্ব ভগ করে নেন। এরপর থেকে তিনি বাদবাকি সব সিজন এককভাবে হোস্ট করে এসেছেন। আর ওটিটি-তে বিগ বস সঞ্চালনা করেছিলেন ফারহা খান, করণ জোহর, অনিল কাপুরের মতো তারকারা।

আরও পড়ুন: জগদ্ধাত্রীর মুখটা শুভশ্রীর মতো! কলকাতার কোন রাজবাড়ির ঠাকুরের সঙ্গে নেটপাড়া মিল পেল রাজ-পত্নীর

কত বড়লোক সলমন খান?

রিপোর্ট বলছে, সলমন খানের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ২,৯০০ কোটি টাকা। আর তাঁর সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, পানভেলের ফার্মহাউস এবং দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট।

আরও পড়ুন: বয়স মাত্র ২০! ছোট পর্দা টপকে সৃজিতের সিনেমায়, টলিউডে কে আরাত্রিকার কম্পিটিশন? খোলসা করলেন নিজেই

তাঁর আয়ের বেশিরভাগটাই আসে সিনেমা এবং তাঁর টিভি শো বিগ বস থেকে। এছাড়া নিজস্ব প্রযোজনা সংস্থা সলমন খান ফিল্মস থেকেও আয় করেন তিনি। সঙ্গে ব্যবসা থেকেও ভালোই আয় করেন। তাঁর নিজস্ব পোশাকের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’ তো আছেই। এখানেই শেষ নয়, মুম্বই এবং দুবাইয়ের মতো শহরে তার প্রচুর সম্পত্তি রয়েছে, যেগুলো ভাড়া দিয়ে তিনি বছরে মোটা টাকা আয় করেন।