Arijit Singh: সত্যিই কি বাংলাদেশের ঢাকায় শো করছেন অরিজিৎ সিং? জানুন ভাইরাল খবরের আসল সত্যি

গত কয়েকদিন ধরে একটি খবর রটেছে, তা হল বাংলাদেশে নাকি পারফর্ম করতে আসছেন অরিজিৎ সিং। সত্যিই কি তাই? জানুন ভাইরাল খবরের আসল সত্যি।

Published on: Oct 30, 2025, 09:00:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৪ সালের জুলাই মাস থেকেই ভারত ও বাংলাদেশের আভ্যন্তরীন সম্পর্ক বেশ খারাপ! এমনকী, একাধিক ক্ষেত্রে বাংলাদেশীদের পাকিস্তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভারতকে নিয়ে ট্রোল করতে দেখা গিয়েছে। এদিকে তারই মাঝে গত কয়েকদিন ধরে একটি খবর রটেছে, তা হল বাংলাদেশে নাকি পারফর্ম করতে আসছেন অরিজিৎ সিং। সত্যিই কি তাই?

ঢাকায় পারফর্ম করছেন অরিজিৎ সিং?
ঢাকায় পারফর্ম করছেন অরিজিৎ সিং?

ট্রিপল টাইম কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান একটি ভোটিং পোল-সংক্রান্ত পোস্ট করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। এরপর আবার টিকিট টুমরো নামের একটি পেজ সেই পোস্টটি শেয়ার করে একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে ছিল অরিজিতের বিভিন্ন শো-র ক্লিপিংস। ভিডিয়োতে লেখা ছিল, ‘বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ’। এরপর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়, অরিজিৎ সিং বুঝি সত্যিই আসছেন ঢাকায়!

আরও পড়ুন: জগদ্ধাত্রীর মুখটা শুভশ্রীর মতো! কলকাতার কোন রাজবাড়ির ঠাকুরের সঙ্গে নেটপাড়া মিল পেল রাজ-পত্নীর

তবে এরপর খবর জোড়ালো হতেই, অরিজিৎ সিং-এর একাধিক ফ্যানপেজের তরফ থেকে দাবি করা হয়েছে যে, এই দাবি বা জল্পনা একেবারেই ভুল। যদিও অরিজিতের টিমের তরফ থেকে এখনও এই নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ‘এ তো ক্যাব ড্রাইভার…’! অস্ট্রেলিয়ায় Racism-এর শিকার ‘পঞ্জাব দ্য পুত্তর’ দিলজিৎ

এদিকে বাংলাদেশের টিকিট টুমরো আবার সেই দেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি নিয়ে কাজ করছে তাঁরা। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: বয়স মাত্র ২০! ছোট পর্দা টপকে সৃজিতের সিনেমায়, টলিউডে কে আরাত্রিকার কম্পিটিশন? খোলসা করলেন নিজেই

আসলে শুধু ভারত নয়, বাংলাদেশেও অরিজিৎ সিং-এর জনপ্রিয়তা তুঙ্গে। জিয়াগঞ্জের এই ছেলে সর্বশেষ ২০১৬ সালের মার্চ মাসে ঢাকায় পারফর্ম করেছিলেন। আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল।