...
...
Next Story

Kareena-Sharmila: নিজের মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে কী পার্থক্য? করিনাকে বুঝিয়েছিলেন শাশুড়ি শর্মিলা

২০১২ সালে বিয়ে করেন করিনা কাপুর খান আর সইফ আলি খান। শাশুড়ি শর্মিলা, ননদ সোহা, এমনকী সইফের আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারা-র সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক করিনা কাপুরের।

Published on: Jan 18, 2026, 12:24:02 IST
By
Prefer HTon Google
Advertisement

কাপুর পরিবারের রক্ত তাঁর শরীরে। এমনিতে বলিউডের ফিল্মি এই পরিবারের মধ্যে এখনো খুব ভাব। ক্রিসমাস হোক বা দিওয়ালি, একসঙ্গে উদযাপন করে গোটা পরিবার। যে কোনো অনুষ্ঠানে এই পঞ্জাবি পরিবার একসঙ্গে হাজির হওয়া মানেই, বেশ একটা হইচই! তা সেই পরিবারের মেয়ে হয়ে, কেমন বউমা হয়েছেন করিনা কাপুর খান? শাশুড়ি শর্মিলা ঠাকুর তা নিজেই করেছিলেন ফাঁস।

শাশুড়ি শর্মিলা আর ননদ সোহা-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করিনার।
শাশুড়ি শর্মিলা আর ননদ সোহা-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করিনার।

বছরখানেক আগে করিনা কাপুর খানের রেডিয়ো শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসেছিলেন শর্মিলা ঠাকুর। আর সেখানেই করিনা নিজের শাশুড়ির কাছেই জানতে চান মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য।

শর্মিলা ঠাকুর বেশ শান্তভাবে উত্তর দিয়েছিলেন। একটু ভেবে নিয়ে বলেন, ‘কন্যা এমন একজন যে আপনার কাছে বড় হয়েছে। সুতরাং আপনি তার মেজাজ জানেন, আপনি জানেন কি তাকে রাগিয়ে দেবে। কীভাবে সেই ব্যক্তির সঙ্গে আচরণ করতে হবে। আর আপনি যখন আপনার পুত্রবধূর সঙ্গে দেখা করছেন তখন তিনি একজন প্রাপ্তবয়স্ক এবং আপনি তার মেজাজ কেমন তা জানেন না। তাই মিলমিশ হতে সময় লাগে। নতুন মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার বাড়িতে আসছে, তাই আপনাকেই তাঁকে স্বাগত জানাতে হবে এবং তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যা তাঁর জন্য আরামদায়ক।’

শর্মিলা জানান যে, নতুন পরিবারে বউমা যাতে মানিয়ে নিতে পারে, তাঁর সিংহভাগ দায়িত্বও থাকে শাশুড়ির কাঁধে। কীভাবে? বর্ষীয়ান অভিনেত্রী জানান, ‘একটা ছেলেকে দায়িত্ব নিতে হবে মেয়েটি যাতে নতুন পরিবারে মানিয়ে নিতে পারে ভালোমতো। আর সব ব্যাপারে নমাক গলালেও চলবে। আমি যদি বলতে থাকি 'আমার ছেলে না ছোটবেলা এটা খেতে ভালোবাসত, ওটা করতে ভালোবাসত, এটা ভালো খায়'… এসব শো অফ বাধা হয়ে দাঁড়াতে পারে। ওদেরকে নিজেদের মতো ছেড়ে দিতে হবে। আগে ওদের সুযোগ করে দিতে হবে নিজেদের সম্পর্ক মজবুত করার। তারপর তুমি তোমার জায়গাটা নেবে।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe