...
...
Next Story

Rajveer Dey: ‘বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা মুম্বই আসার জন্য লাফায়’, রাজবীরকে ‘ইডিয়ট’ বলে আক্রমণ, চটলেন ত্বরিতা

আলোচনার কেন্দ্রে বিগ বাংলার ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীর দে। ‘চাঙ্গিমুঙ্গির দল’-এর পর এবার সরাসরি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিকে আক্রমণ প্রতিযোগির। ধুয়ে দিলেন ত্বরিতা।

Published on: Sep 10, 2026, 08:00:16 IST
Advertisement

বিগ বস বাংলা'-র নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে-র ঘরে পা দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। শোয়ে প্রবেশ করেই অন্য প্রতিযোগীদের হাউজমেটদের ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে কটাক্ষ করেছিলেন রাজবীর। ফের নতুন বিতর্কের কেন্দ্রে রাজবীর। হাউজমেটগের উদ্দেশ্যে তিনি দাবি করেন, বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীরা নাকি মুম্বই যাওয়ার জন্য লাফালাফি করেন। বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করে দেখা এবং আঞ্চলিক শিল্পীদের নিয়ে রাজবীরের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে নেটপাড়া থেকে শুরু করে টলিউডের অন্দরে। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজবীরকে ধুয়ে দিলেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।

‘বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা মুম্বই আসার জন্য লাফায়’, রাজবীরকে ‘ইডিয়ট’ বলে আক্রমণ, চটলেন ত্বরিতা
‘বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা মুম্বই আসার জন্য লাফায়’, রাজবীরকে ‘ইডিয়ট’ বলে আক্রমণ, চটলেন ত্বরিতা

নিজের ক্ষোভ উগরে দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ত্বরিতা। রাজবীরের যোগ্যতা ও মনোভাব নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী লেখেন, ‘আমার প্রশ্ন— কে তুমি ভাই? মুম্বইয়ে এমন কী কাজ করেছ? বাংলা ইন্ডাস্ট্রির লোক যদি মুম্বই যাওয়ার জন্য লাফায়, তবে তুমি বাংলায় কেন এলে? তাহলে তো তোমার মুম্বইয়ের বিগ বস-এই থাকা উচিত ছিল, বাংলার বিগ বস-এ নয়!’

ত্বরিতার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিনোদন জগতের অনেকেই তাঁর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, সস্তা টিআরপি এবং নজর কাড়ার জন্যই এমন বিতর্কিত মন্তব্য করেছেন রাজবীর। নিজের যোগ্যতা দিয়ে খেলায় নজর না কেড়িয়া আঞ্চলিক শিল্পীদের অপমান করার এই প্রবণতাকে একেবারেই মেনে নিচ্ছেন না দর্শকরা। একজন লেখেন, ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি’। আরেকজন লেখেন, ‘ও কিন্তু আসল খেলাটা খেলছে’।

সব মিলিয়ে, বিগ বস বাংলার ঘরের ভেতরের এই মন্তব্য এখন বাইরের জগতের এক বড় বিতর্কের রূপ নিয়েছে, যার কেন্দ্রে রয়েছেন রাজবীর দে এবং তাঁর বিরুদ্ধে সরব টলিউডের ত্বরিতা চট্টোপাধ্যায়ের মতো একাধিক মুখ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks